দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোয়ালপোখরের পর মালদা, ফের পুলিশকে লক্ষ্য করে চলল গুলি

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ফের  পুলিশের ওপর হামলা । গোয়ালপোখরের পর এবার মালদার কালিয়াচক পুলিশকে লক্ষ্য করে চলল গুলি । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন পুলিশকর্মী জখম হননি । ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। তবে এখন পলাতক রয়েছেন বেশ কয়েকজন ।

বৃহস্পতিবার কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাইলাপুরে গিয়েছিল কালিয়াচক থানার এক দল পুলিশ। সেখানে চলছিল দুষ্কৃতী অভিযান । আর তখনই স্থানীয়দের সঙ্গে  পুলিশের শুরু হয় বচসা। ঠিক সেইসময় পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপরেই ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের খুঁজতে শুরু হয় তল্লাশি । এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে  কেন তারা এদিন পুলিশকে লক্ষ্য করে  গুলি চালাল ?  এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

উল্লেখ্য, রাজ্যের পুলিশের ওপর আক্রমণের ঘটনা প্রথম নয় । গত ১৫ জানুয়ারি ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছিলেন দুই জন পুলিশ কর্মী । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের পুলিশের ওপর চলল হামলার ঘটনা। আর তাতেই প্রশ্ন উঠছে কী করে বারবার  পুলিশের ওপর চলছে হামলা ।  

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ