Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের উত্তপ্ত বেথুয়াডহরি, কড়া হাতে মোকাবিলা পুলিশের

রবিবারের পর ফের সোমবার উত্তেজনা দেখা যায় বেথুয়াডহরি স্টেশনের (STATION) রেললাইনের ধারে। একটি বিক্ষোভ জমায়েত থেকেই ছড়ায় উত্তেজনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবারের পর ফের উত্তপ্ত হয়ে উঠল বেথুয়াডহরি স্টেশন এলাকা। কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করল পুলিশ (POLICE)। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা জমা হয়েছিল রেললাইনের ধারে। তা কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি অস্বাভাবিক হতে শুরু করলে তা তৎপরতার সঙ্গে মোকাবিলা করে পুলিশ বাহিনী। বন্ধ র‍য়েছে ট্রেন (TRAIN) চলাচল।

রবিবারের পর ফের সোমবার উত্তেজনা দেখা যায় বেথুয়াডহরি স্টেশনের (STATION) রেললাইনের ধারে। একটি বিক্ষোভ জমায়েত থেকেই ছড়ায় উত্তেজনা। অদূরে দেখা যায় আরও একটি বিক্ষোভ জমায়েত। উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতেই তার মোকাবিলা করে পুলিশ বাহিনী। খবর লেখা পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার ১ জন। আটক বেশ কয়েকজন। হিংসা রুখতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় পুলিশের পক্ষ থেকে। রবিবার থেকেই জারি ১৪৪ ধারা। অভিযোগ, ইট বৃষ্টির।  বন্ধ র‍য়েছে ট্রেন চলাচল। পুলিশ সূত্রে বলা হয়েছে, ১৪৪ ধারা অমান্য করে জমায়েত করা হয়েছিল। অন্যদিকে, মুর্শিদাবাদের শক্তিপুরেও অশান্তির খবর পাওয়া যায়।

উল্লেখ্য, পয়গম্বর বিতর্কের প্রেক্ষিতে হিংসা ছড়িয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার একাংশে। হিংসা দমনে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। নাবান্নে সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। হিংসায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জানানো হয়েছে, হিংসায় লিপ্ত ২০০- রও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। সাফ বলেন, ‘কাওকে রেয়াত করা হবে না’। জানানো হয়েছে, গ্রেফতার করা হবে আরও বেশ কিছু জনকে। এডিজি বলেন, ছোট- বড় সব ধরণের ঘটনা ধরেই মামলা করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, হিংসার ঘটনায় ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে হাওড়াতেই ২৮ টি। নদিয়ায় হিংসার ঘটনায় গ্রেফতার ২৫ জন। এরপর সোমবার বিকেলে উত্তপ্ত পরিস্থিতিতে গ্রেফতার (ARREST) করা হয়েছে ১ জনকে। আটক বেশ কয়েকজন। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিছুক্ষণেই স্বাভাবিক হবে রেল পরিষেবা। 

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত