সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগুইআটি: বৃহস্পতিবার সকালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটিতে। বাগুইআটি দেশবন্ধু নগর পৌর হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। শিশুর পরিবারের দাবি, ১৩ তারিখ রবিবার বিকেলে নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা সুপ্রিয়া চক্রবর্তী গর্ভবতী অবস্থায় প্রসব যন্ত্রণা নিয়ে বাগুইহাটি দেশবন্ধু নগর পৌর হাসপাতালে(Deshbandhunagar Municipal Hospital) ভর্তি হন।

এরপর সোমবার সকালে সন্তানের জন্ম দেন ওই মহিলা। পরিবারের অভিযোগ, এরপর তাদের সঙ্গে সদ্যজাতকে দেখা করতে দেওয়া হয়নি। বারবার হাসপাতালের তরফে বলা হয় সদ্যজাতর শরীরের ভাইরাস প্রবেশ করতে পারে। সেজন্য দেখা করতে দেওয়া হবে না। এরপরে গতকাল বুধবার রাতে সদ্যজাত-র শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে ওই দিন গভীর রাতে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। কিন্তু তাদের খবর দেওয়া হয়নি। আজ সকাল সাড়ে সাতটায় তাদের শিশু মৃত্যুর খবর দেওয়া হয়। সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয় তাদের সন্তানের।

এই ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। সন্তানের মৃত্যুর খবর পেয়ে পিতা তন্ময় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আরও অভিযোগ, প্রথমে থানায় অভিযোগ করতে এলেও অভিযোগ নেওয়া হয়নি। চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে তারা বাগুইআটি থানায়(Baguiati P.S.) লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা