পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ঘনঘন লোডশেডিং। তার উপরে চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রামে। মালদহের পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর(Nityanandapur) এলাকার ঘটনা। জানা যায় ,পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর, নাগেশ্বরপুর এবং সাহাপুর এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তার সঙ্গে প্রচন্ড এই গরমে গোটা গ্রাম জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের(Drinking Water) দাবি জানিয়ে রবিবার সকালে নিত্যানন্দপুরের মহিলারা হাতে বালতি নিয়ে বিক্ষোভ ফেটে পড়ে। গ্রামের মহিলাদের অভিযোগ এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ টি পরিবারের বসবাস।

সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটিমাত্র ট্রান্সফরমার উপরে ইলেকট্রিক পরিষেবা গ্রামে দেওয়া হয়। কিন্তু সেই ট্রান্সফরমার একটু বৃষ্টি বা একটু বাতাস বইলেই এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়। বারবার‌ বিদ্যুৎ দপ্তরকে বলা সত্ত্বেও এর কোন সূরাহা হয়নি। গত চার দিন ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং। পাশাপাশি এলাকায় পানীয় জল ঠিকমতো আসে না । বিদ্যুৎ না থাকলে পানীয় জল বন্ধ হয়ে পড়ছে। ঘন্টার পর ঘন্টা পানীয় জলের আশায় গ্রামের মানুষদের বসে থাকতে হয়। তাই অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ ট্রান্সফর্মার নতুন লাগানোর দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। পাশাপাশি তাদের দাবি যদি না মানা হয় তাহলে পুরাতন মালদা ব্লক অফিস ঘেরাও করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে যাওয়ারও সিদ্ধান্ত নিচ্ছেন গ্রামবাসীরা।

এলাকার বিজেপির সদস্য নীলিমা দাসের স্বামী দেব দুলাল দাস জানান আমাদের এলাকায় বিদ্যুতের সমস্যা। জলেরও সমস্যা রয়েছে। এলাকায় ৩০০ থেকে ৪০০ পরিবার বাস করে ।এখানে বিদ্যুতের একটি ট্রান্সফরমার বসানো হয়েছে। যার ফলে বিদ্যুৎ এলাকায় প্রায় থাকছে না। অবিলম্বে নতুন ট্রান্সফরমার বসানো খুব দরকার। যদি সরকার না দেয় তাহলে এলাকার মানুষদের নিয়ে বৃহত্তর আন্দোলন নামবেন।মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, এলাকায় বিদ্যুৎ ও জলের সমস্যা রয়েছে ।তবে এ বিষয়ে বিদ্যুৎ ও পি এইচ ডি বিষয়টি দেখছে। আজকে সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বিজেপির দখলে। গ্রাম পঞ্চায়েত দখলে নিয়েছে তবে সাধারণ মানুষের কাজ করতে পারছে না । এরা শুধু রাজনীতি করতেই ভালোবাসে।মালদা জেলা বিদ্যুৎ দপ্তরের রিজনাল ম্যানেজার উজ্জ্বল রায় বলেন, বিদ্যুতের উৎপাদন ঘাটতি শুধু মালদায় না ,গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে। তবে এর সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ