নির্মল বাংলা মিশনে কর্মী নিয়োগ ঘিরে উত্তপ্ত পুরুলিয়া পুরসভা

সাফাইকর্মী নিয়োগ ঘিরে অশান্তি পুরুলিয়া পুরসভায়। তার জেরেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পুরসভার পুরাতন সাফাই কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পুরুলিয়া পুরসভার(Purulia Municipality) সাফাই কর্মীরা। নেপথ্যে নির্মল বাংলা মিশনে(Nirmal Mission Bangla) নতুন সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত। আর সেই ঘটনা ঘিরেই মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পুরুলিয়া পুরসভা। পুরসভার সাফাই কর্মীদের অভিযোগ, তাঁদের বেতন আটকে রেখে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই ওয়ার্ডপিছু ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। অথচ তাঁরা ন্যূনতম বেতনও পান না। মাসে সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে তাঁদের রোজগার। সেই নামমাত্র বেতনও ঠিকমতো মেলে না। তার মধ্যেই আবার নির্মল বাংলা মিশনে নতুন সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। সাফাই কর্মীদের দাবি, লোক যদি নিতেই হয় তাঁদের মধ্যে থেকেই লোক নিতে হবে। কিন্তু পুর কর্তৃপক্ষ এই দাবি মানতে নারাজ।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর হাত ধরে চালুর পথে নলহাটির উড়ালপুল

পুরুলিয়া পুরসভায় আন্দোলনে(Agitation) নামা সাফাইকর্মীদের দাবি, ‘পুরুলিয়া শহরের প্রতিটা ওয়ার্ডে ৫ জন করে মোট ২৭ জনকে নির্মল বাংলা মিশনে নতুন সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। অথচ আমাদের নিয়মিত বেতন নেই। আমরা বলেছিলাম, যখন বেতনই পাচ্ছি না, নতুন করে লোক নেওয়ার দরকার কী। এখান থেকে লোক নিলে তো ভাল হতো। সে কথা শোনা হল না। আমরাও বাইরে থেকে কোনও লোক নিয়োগ করতে দেব না। আমাদের এখান থেকেই লোক নিতে হবে। না হলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’ যদিও পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি(Nabendu Mahali) জানিয়েছেন, যে যতই আন্দোলন করুক না কেন এই নিয়োগের ক্ষেত্রে সরকারি গাইডলাইন মেনে চলতে পুরসভা বাধ্য। গাইডলাইনে বলা হয়েছে বাসিন্দার সংখ্যা অনুযায়ী কোনও ওয়ার্ডে ২ জন, কোনও ওয়ার্ডে ১ জন করে ২৭ জন নির্মলসাথী(Nirmal Sathi) নিয়োগ করতে হবে। এই পদে যারা নিয়োগ হবেন তাঁদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হতে হবে। তাঁরাই বাড়ি বাড়ি ঘুরে সবটা দেখবেন। ৮ ঘণ্টা ডিউটি ওনাদের। একইসঙ্গে ১৩৮ জন নির্মলবন্ধু(Nirmal Bandhu) নিয়োগ হচ্ছে। পরে এই সংখ্যা বাড়ানো হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যাঁরা কর্মী আছেন, তাঁদের থেকেই নেব। তার জন্য সুপারভাইজারদের সঙ্গে বসা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তারপরই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় ৫ জন করে কর্মী নেওয়া হবে।’

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা