বারাবনীতে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, কার্যত পালিয়ে বাঁচলেন

কেন্দ্রীয় বাহিনীর বলে বলীয়ান হয়ে যাবতীয় নিয়মনীতি লঙ্ঘণ করে বুথে বুথে ঘুরতে গিয়ে বারাবনীতে কড়া প্রতিরোধের মুখে পড়লেন অগ্নিমিত্রা পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বাহিনীর বলে বলীয়ান হয়ে বুথ দখল ও ভোটারদের ধমকানো চমকানোর কাজ তিনি শুরু করে দিয়েছিলেন সকাল থেকেই। তাঁর হুমকি ধমকির হাত থেকে রেহাই পাননি রাজ্য পুলিশের আধিকারিকেরাও। বেশ দাপটের সঙ্গেই একের পর এক বুথ পরিদর্শন করছিলেন তিনি। কিন্তু ধাক্কা এল বারাবনীর মাটিতে পা রেখেই। স্থানীয় গ্রামবাসীরা তাঁর হুমকি ধমকির মুখে মাথা নত না করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি কেন সমাজবিরোধী সঙ্গে নিয়ে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তাঁর দিকে। সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় বিক্ষোভের মুখে ঘেরাও হয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শেষে তাঁকে কোনওরকমে বার করে আনেন। তবে পালিয়ে আসার সময় ক্ষিপ্ত গ্রামবাসীরা তাঁর গাড়িতে বাঁশ, লাঠি দিয়ে বাড়ি তো মারলেনই, পাথরও ছুঁড়লেন। তিনি বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। আর এই ঘটনার জেরেই মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনপর্ব।

বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেওয়ার সময় সাংসদ পদ ছেড়ে দেওয়ায় শূন্য হয়েছিল পশ্চিম বর্ধমানের আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্র। সেখানেই এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপনির্বাচন হলেও নিরাপত্তা ব্যবস্থায় কড়কড়ি রেখেছে নির্বাচন কমিশন। ভোটপর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে মেটে তার জন্য আসানসোল লোকসভা কেন্দ্রে এদিন মোট ১২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারে আসানসোলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একদিকে রয়েছেন তৃণমূল(TMC) প্রার্থী তথা অভিনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা, অন্যদিকে রয়েছে বিজেপি(BJP) প্রার্থী তথা দলের বিধায়ক ও বিশিষ্ট ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পাল। এই দুই প্রার্থী ছাড়াও মাঠে আছেন বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তবে মূল লড়াই অবশ্যই তৃণমূল ও বিজেপির মধ্যেই হচ্ছে। অতীতে দখলে থাকা আসানসোল নিয়ে গেরুয়া শিবির অনেকটাই আশাবাদী ছিল প্রথম থেকে। উপনির্বাচনে দলের প্রার্থী ৎথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রচারে যোগ দিয়েছেন রাজ্যের সব নেতাই। তৃণমূলের হয়েও এখানে প্রচারে এসেছেন একের পর এক হেভিওয়েট নেতা ও মন্ত্রী।

তবে এদিন সকাল থেকেই অগ্নিমিত্রা ছিলেন বেশ রণংদেহী মুডে। দিনের শুরুতেই ভোটে দিয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে ভি চিহ্ন দেখিয়ে কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘যাঁরা আমাকে বহিরাগত বলে কটাক্ষ করেছিল, তাঁদের দেখিয়ে দিলাম। নানা জায়গায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। অশান্তি হলে পালটা অশান্তির মুখে পড়তে হবে। মারের বদলে পালটা মার হবে।’ তখনও জানতেন না বারাবনীতে(Barabani) তাঁকে ঠিক কতটা বিক্ষোভের মুখে পড়তে হবে। সমাজবিরোধী সঙ্গে নিয়ে বুথে বুথে ঘোরার জেরে বারাবনীতেই প্রবল প্রতিরোধের মুখে পড়লেন তিনি। ভাঙচুর হয় তাঁর গাড়িও। বারাবনী বিধানসভা কেন্দ্রের ১৭৭ এবং ১৭৮ নম্বর বুথে ওই ঘটনা ঘটে। সেখান থেকে কার্যত পালিয়ে আসেন তিনি। সেই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানাতেই সেখানে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকতে পারেন না প্রার্থী। কিন্তু তিনি সেটাই করেছন। এরপরও যদি তিনি এই কাজ করেন তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কমিশন।

সেই সঙ্গে যে বুথে গিয়ে অগ্নিমিত্রা হামলার মুখে পড়েন সেই বুথে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ করলেও কমিশন তা খারিজ করে দেয়। একই সঙ্গে ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘোরা ও ভোটারদের প্রভাবিত তথা হুমকি ধমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের তরফে তোলা হয়েছে অগ্নিমিত্রার বিরুদ্ধে। সেই সঙ্গে আসানসোল দক্ষিণের ২৬১, ২৬২ এবং ২৬৩ নম্বর বুথে ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী, এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। 

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?