গ্রামবাসীরা আটকালো ট্রাক্টর, ভোটের মুখে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণে ডিটোনেটর-জিলেটিন স্টিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে প্রশাসন। এই সময়ে বেআইনি অস্ত্রের কারবারি, বোমা উদ্ধারের মত ঘটনা ঘটে। নির্বাচনে অশান্তি পাকানোর ছক কষা হয়। ঠিক এই কারণে সতর্ক রয়েছে পুলিশ। এই আবহেই  বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিস্ফোরক। নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় মঙ্গলবার রাতে বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রায় ১০ হাজার পিস জিলেটিন স্টিক, প্রায় ৩০০ পিস ডিটোনেটর   উদ্ধার করা হয়েছে।  ভোটের আগে বীরভূমে প্রচুর পরিমাণে এই বিস্ফোরক উদ্ধারের  জোর চর্চা শুরু হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাঁদাসী এলাকা ধরে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি যাওয়ার সময়ে গ্রামবাসীদের সন্দেহ হয়। অস্বাভাবিক কিছু রয়েছে আঁচ করেই এলাকার লোকজন ট্রাক্টরটি  ঘিরে ফেলেন। গ্রামবাসীরা   পুলিশে দেয়। বিষয়টি গুরুতর দিকে যাচ্ছে বুঝতে পেরেই ট্রাক্টর চালক এলাকা ছেড়ে পালান । নলহাটি থানার পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার  করে। ভোটের আবহে এই বিপুল পরিমাণে বিস্ফোরক কোথা থেকে এল তা নিয়ে শুরু হয়েছে চর্চা।   বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: সোনারপুরে বিরোধী শিবিরে ভাঙন, লাভলির হাত ধরে ঘাসফুলে বিজেপি-সিপিএম কর্মীরা

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দুই দফায় হবে ভোট। ফলপ্রকাশ হবে ৪ মে।ল ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসকদল তৃণমূল। বিজেপি ও সিপিএম প্রথম দফায় তালিকা প্রকাশ করেছে। প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই আবহে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বীরভূমে বিস্ফোরক উদ্ধারে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা