চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনারপুরে বিরোধী শিবিরে ভাঙন, লাভলির হাত ধরে ঘাসফুলে বিজেপি-সিপিএম কর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, এবার হয়তো সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লাভলি মৈত্র প্রার্থী হবেন না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম উঠে আসে। আর প্রার্থী ঘোষণা হতেই সোনারপুর দক্ষিণের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে।

 রাজপুর টাউনে তৃণমূলের পার্টি অফিসের সামনে একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই সভামঞ্চেই বিজেপি ও সিপিএম ছেড়ে একাধিক কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান। ভোটের ঠিক আগে এই দলবদল এলাকায় রাজনৈতিক পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।নবাগতদের স্বাগত জানিয়ে লাভলি মৈত্র বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও বহু মানুষ আমাদের দলে যোগ দেবেন বলে আমরা আশা করছি।”

এ দিন যারা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির বুথ সভাপতি নিরুপম রায় এবং বাম কর্মী শেখর মান্না। নিরুপম রায় জানান, প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মী এ দিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে শেখর মান্না বলেন, “উন্নয়নের কাজে সামিল হতে সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছি। আগামী দিনে এলাকার উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই।” ভোটের আগে এই দলবদল সোনারপুর দক্ষিণের রাজনৈতিক লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ