‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেটা টিভিতে বসে দেখলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীর। আর শপথ অনুষ্ঠান দেখান পর আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন দুটি আসনে জেতা হুমায়ুন। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে বাংলায় এবার প্রথম বিজেপি সরকার গড়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী–সহ ৬ মন্ত্রী শপথ নিয়েছেন। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ। এই আবহে ২০২৯ লোকসভা নির্বাচন বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। রাজ্যের ৬টি আসন বাদে বাকি সব আসনে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এমনকী মুর্শিদাবাদের ৩টি লোকসভা আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন।

অন্যদিকে কদিন আগেই তৃণমূল ক্ষমা চাইলে সমর্থন করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন। এবার একেবারে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে বিজেপিকে সমর্থন করার কথা বললেন তিনি। আজ, শনিবার যখন বিজেপি সরকার শপথ নিচ্ছে তখন হুমায়ুন কবীর বলেন, ‘‌মুর্শিদাবাদের ৩, মালদার ২ ও রায়গঞ্জ এই ৬ আসনে প্রার্থী দেব। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বাকি সব আসন ছেড়ে দেব বিজেপিকে। অঘোষিত সমর্থন দেব। মুর্শিদাবাদের ৩ আসনে তৃণমূলকে হারাব। আমি বহরমপুর থেকে জিতব। জঙ্গিপুর ও বহরমপুর থেকে আমার দুই প্রার্থীকে জেতাব।’‌

এছাড়া হুমায়ুন কবীর প্রথমে কংগ্রেসে ছিলেন। সেখান থেকে তৃণমূলে আসেন। তারপর বিজেপিতে যান। আবার ফিরে আসেন তৃণমূলে। দলবিরোধী কাজ করার জন্য তৃণমূল তাঁকে বহিষ্কার করলে নতুন দল খোলেন। আম জনতা উন্নয়ন পার্টির হয়ে নওদা এবং রেজিনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জিতেও যান দুটি আসনে। এবার একটা আসন ছেড়ে দিতে হবে তাঁকে। এই বিষয়ে তিনি একদিন আগেই জানিয়েছেন, রেজিনগর আসন ছেড়ে দেবেন। আর নিজের ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করবেন। আর আজ লোকসভা নির্বাচনে বিজেপিকে অঘোষিত সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়