সুব্রত বক্সির নির্দেশেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন অখিল গিরি

Share:

নিজস্ব প্রতিনিধি, রামনগর: রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন বলে ঘোষণা করলেন। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, সোমবার তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন  মুখ্যমন্ত্রীর কাছে। পদত্যাগ(Resignation)  করছেন বলে ঘোষণা করলেন। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, সোমবার তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন  মুখ্যমন্ত্রীর কাছে।তিনি জানালেন পদত্যাগ পত্র পাঠাবেন মুখ্যমন্ত্রীর(CM) কাছে। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। বিধায়ক থাকবেন। এর আগে রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এমন কথা বলা আমার অনুচিত, আমি অনুতপ্ত”– তবে কি বিলম্বিত বোধদয় অখিল গিরির।

কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি, সাফ জানালেন মানুষের জন্য কাজ করতে গেলে পদের দরকার হয় না। আমি রামনগরের বিধায়ক আছি, বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করব। কাজ করবার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না। মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না। সাফ জানালেন অখিল গিরি। সাথে সাথেই তিনি বললেন কারোর কাছে ক্ষমা তিনি কোনদিন চাননি। তিনি মোটেও অনুতপ্ত নন মহিলা ফরেস্ট রেঞ্জারের সাথে ব্যবহারের পর তবে রাজ্যের কারা মন্ত্রীর এই বক্তব্য শুনে খুশি হননি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi)রবিবার দুপুরে অখিল গিরিকে ফোন করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন শনিবারের ঘটনার জন্য। না হলে পদত্যাগ করতে বলেন।তাঁকে ইস্তফা দিতে বলে জানিয়ে দেওয়া হল, নিজে থেকে পদত্যাগ না করলে তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হতে পারে

তৃণমূলের রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়ে দেন গোটা ভিডিওটি দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রবিবার বিকেলে নাটকীয় ভাবে রামনগরে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করার কথা ঘোষণা করেন রাজ্যের কারামন্দি ও রামনগরের বিধায়ক অখিল গিরি।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে (Tajpur)বনরপ্তরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। একের পর এক অশালীন কথা বলার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি।

রবিবার তিনি জানান, “আমি রাগান্বিত হয়ে উত্তেজিতভাবে যে কথা বলেছি সেটা অনুচিত। একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। তবে এই পরিস্থিতি আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে।” তিনি আরও বলেন, “আমি একজন মন্ত্রী হিসেবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি। আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল।” শনিবার তাজপুরের গোটা ঘটনা রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্র হওয়ার পর রবিবার সকাল থেকে কার্যত থমথমে তাজপুরের ওই এলাকা। তবে বনদপ্তরের তরফ থেকে রাতভর ওই এলাকায় পাহারা দেওয়া হয়েছে ।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA