রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ হারালেন সৌমেন, এলেন আলাপন

রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমেন মহাপাত্রকে। এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না রাজ্যের মন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের(TMC) নেতা সৌমেন মহাপাত্রের(Soumen Mahapatra)। কালিপুজোর আবহেই তাঁর দলের পদ গিয়েছে। ছিলেন দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। সেই পদ থেকে দলই তাঁকে সরিয়ে দিয়েছে। পরিবর্তে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে দলের রাজ্য কমিটির সম্পাদক পদ। যদিও সেই পদের সেভাবে কোনও গুরুত্ব নেই। নেই কোনও ক্ষমতাও। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সৌমেনবাবু পড়লেন দুর্ঘটনার মুখে। গত বুধবার রাতে বাড়িতে নিজের ঘরে পাজামা খুলতে গিয়ে পা পিছলে বিছানার ওপর পড়ে যান তিনি। আঘাত পান গলায়। সকালে ঘুম থেকে উঠে আর কথা বলতে পারছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যেই এবার জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাঁকে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের(West Bengal Small Industries Development Corporation)চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছেন। পরিবর্তে সেই পদে আনা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী খুবই আস্থাভাজন আলাপন বন্দ্যোপাধ্যায়কে(Alapan Bandopadhay)। 

আর ঠিক ৩ দিন পরেই ২১ এবং ২২ তারিখ বসতে চলেছে Bengal Global Business Summit 2023’র আসর। সেই বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকার জোর দিচ্ছে ক্ষুদ্র শিল্পের ওপর। রাজ্যের ক্ষুদ্র শিল্পে আরও গতি আনতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে এবার ৫০০ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। তাই এই বছর বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র শিল্পকে। সেই লক্ষ্যে প্রায় ২০ হাজার ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাত ধরে ৫০০ কোটি টাকার বিনিয়োগ ঘটতে চলেছে যা খুব কম করেও ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে।

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। তাঁদের সামনে রাজ্যের ক্ষুদ্র শিল্পের দক্ষতা ও সম্ভাবনাগুলি তুলে ধরার পাশাপাশি এই খাতে আরও বিনিয়োগ টানার জন্য মুখিয়ে রয়েছে রাজ্য সরকার। ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো আরও উন্নত করতেও উদ্যোগী হয়েছেন রাজ্য। বর্তমানে ক্ষুদ্র শিল্পের সাফল্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এখন লক্ষ্য ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসা। সেই লক্ষ্য পূরণের জন্যই আলাপনকে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে আনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের