গণসংগঠনে ‘দুঁদে’ মাথার অনীহার সময় চাই ‘তরুণ জোয়ার’, নির্দেশ আলিমুদ্দিনের

সোজা কথায় স্পষ্ট প্রশ্ন, রাজ্য জুড়ে যারা চেয়ার আঁকড়ে থাকলেন, তাঁরা এতদিনে করলেন কী? তরুণদের সামনে আসতে দিন, তাঁরাই করে কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন গণসংগঠনে কাজ করার বড় অনীহা বামেদের একটা বড় অংশের। তাই তরুণ জোয়ারেই আস্থা রাখতে চাইছে আলিমুদ্দিন (ALIMUDDIN)। কিন্তু তরুণ প্রজন্ম মানেই তো শুধু  মীনাক্ষী, দীপ্সিতা, সৃজন, ঐশী, শতরূপ নয়, রাজ্য জুড়ে ছড়িয়ে আছে অনেক তরুণ মুখ। তাই রাজ্য জুড়ে সাদা মাথার বদলে তরুণ (YOUNG) চাইছে আলিমুদ্দিন। তরুণের গুরুত্বের ফলে কী ক্ষতি হতে পারে দলের তা আগেই বুঝেছিল দল। তাই নির্বাচনে হেভিওয়েট আসনে দেখা গিয়েছিল মীনাক্ষী, সৃজনদের। আবার বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন সূর্যকান্ত মিশ্রের মতো নেতারা। দেখা গিয়েছে রাজ্য কমিটিতে তরুণ মুখ। তবে কলকাতা বা কমিটিতে করলেই তো হবে না। লাভ হবে না শুধু ভোট বা অতিমারির সময় তরুণ মুখকে এগিয়ে দিলেও। তাই রাজ্য জুড়ে তরুণকে সামনে আনতে চাইছে আলিমুদ্দিন।

কারণ, তরুণ মানে নতুন করে ভাবা, নির্বাচনে নয়া চমক, অদম্য উদ্যম। তাই ৩১ বছর বয়সের নিচে মুখ খুঁজছে লাল তাঁবু। সামনে থেকে সাদা মাথা সরিয়ে চাইছে নতুন জোয়ার। আর তরুণ ব্রিগেডের জন্য টার্গেট নভেম্বর মাস পর্যন্তই। সূত্রের খবর, অগাস্ট মাসেই আলিমুদ্দিনে জমা করার নির্দেশ রাজ্যের তরুণ বাম প্রজন্মের তালিকা। আর যে জায়গা থেকে তরুণ মুখ পাওয়া যাবে না, তার দায় ‘সাদা’ মাথাদের। নির্দেশ, গণসংগঠন- প্রশিক্ষণ- কর্মশালায় জোর দেওয়ার। সেই সঙ্গে বার্তা, বয়সের কারণে যারা সদস্যপদ আর রিনিউ করাননি, তাঁদেরকেও বিভিন্ন কাজে যুক্ত করতে হবে। সোজা কথায় স্পষ্ট প্রশ্ন, রাজ্য জুড়ে যারা চেয়ার আঁকড়ে থাকলেন, তাঁরা এতদিনে করলেন কী? তরুণদের সামনে আসতে দিন, তাঁরাই করে কাজ।

আলিমুদ্দিনের কাছে খবর, গণসংগঠনে কাজ করতে চান না অনেক নেতা। তাই প্রত্যেক সদস্যকে গণসংগঠনে যুক্ত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে সতর্কও। বলা হয়েছে, সক্রিয় করে তুলতে হবে গণসংগঠনগুলিকে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে জুলাইয়ের পরেই। প্রশ্ন তোলা হয়েছে, তরুণ প্রজন্মের অনীহা কেন তা নিয়েও। আরও প্রশ্ন, সমস্ত গণসংগঠনে মুখপত্র নেই কেন? দ্রুত এই অবস্থা কাটানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দলের নিয়ম লেভি (LEVY) দেওয়ার। তবে তা এড়াতে অনেক সদস্যই নিজের আয় গোপন করে বলে রিপোর্টে পাওয়া গিয়েছে। তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে দলের বিভিন্ন স্তরে। দলের একাংশের বার্তা, বামপন্থী বলার আগে বামপন্থী হতে শিখুন। চেয়ার না আঁকড়ে ‘কাজ করুন’, ‘তরুণদের সামনে আনুন’ এই  বার্তাই দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ