পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডুয়ার্সের জঙ্গলে যারা কখনও রাত কাটিয়েছেন, তাঁদের কাছে হলং বাংলো শুধু একটি থাকার জায়গা নয়, বরং এক অনুভূতির নাম। ভোরের আলো ফোটার আগেই বারান্দার সামনে হাতির দল, দূরে গন্ডারের অবাধ বিচরণ কিংবা জঙ্গলের নিস্তব্ধতার মাঝে পাখির ডাক,  এই সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে হলংয়ের নাম। তাই তিন বছর আগে যখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাংলোটি। 

সেই দুঃখের অধ্যায় পেরিয়ে এবার ফিরছে আশার আলো। নতুন করে গড়ে উঠছে হলং বাংলো। বনদফতর এবং পূর্ত দফতরের তৎপরতায় দ্রুত এগোচ্ছে নির্মাণকাজ। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই আবার পর্যটকদের জন্য খুলে যাবে বাংলোর দরজা। সম্প্রতি নির্মীয়মাণ বাংলো পরিদর্শনে এসে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, আগের ঐতিহ্য ও সৌন্দর্য বজায় রেখেই তৈরি করা হচ্ছে নতুন হলং বনবাংলো। পর্যটকদের অনুভূতিকে গুরুত্ব দিয়েই বাংলোর পুরনো কাঠের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায়  ৩ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া তিনতলা এই বাংলোর ভিতরে থাকবে শালকাঠের ফ্রেম এবং পাইন কাঠের আবরণ। বাইরের অংশ সাজানো হবে সেগুন কাঠ দিয়ে। যদিও মূল কাঠামো কংক্রিটের, তবে বাইরে থেকে দেখলে সেটি যে আধুনিক নির্মাণ, তা বোঝার উপায় থাকবে না। যেন পুরনো হলংই নতুন রূপে ফিরে আসছে। তবে এবার থাকছে বাড়তি নিরাপত্তা। অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগুন প্রতিরোধের বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুন রাতে শর্ট সার্কিটের জেরে বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছিল ১৯৬৭ সালে নির্মিত ঐতিহ্যবাহী কাঠের বাংলোটি।

আরও পড়ুনঃ বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

ডুয়ার্সপ্রেমী, প্রকৃতিপ্রেমী কিংবা বন্যপ্রাণী অনুরাগী,  সকলের কাছেই হলং বনবাংলো এক বিশেষ অনুভূতির নাম।তাই নতুন নির্মাণের এই খবর শুধু একটি  একটি ভবন তৈরির গল্প নয়, বরং উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া এক আবেগের ঘরে ফেরার গল্প।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান