ভ্যাট মুক্ত করার লক্ষ্যে বাংলার সব পুরসভাকে নির্দেশ পুর দফতরের

বাংলার সব পুরসভাকে ভ্যাট মুক্ত করতে চেয়ে এবার প্রত্যেক পুরসভাকে নির্দেশ পাঠানো  হল রাজ্য পুর দফতর থেকে। ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সব পুরসভাকে ভ্যাট মুক্ত করতে চেয়ে এবার প্রত্যেক পুরসভাকে নির্দেশ পাঠানো  হল রাজ্য পুর দফতর থেকে। নির্দেশে বলা হয়েছে,  ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-র নির্দেশ অনুযায়ী রাজ্যের কোনও পুরসভা এলাকায় ভ্যাট রাখা যাবে না। যদি কোনও পুরসভা এলাকায় প্রকাশ্যে ভ্যাট বা জঞ্জাল পড়ে থাকে তবে তার জন্য জরিমানা দিতে হবে পুরসভাকে।

রাজ্যের বিভিন্ন পুরসভায় কী ভাবে ‘ভ্যাট মুক্ত শহর’ গড়া যায় তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। পুরদফতরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডা’র আধিকারিকরা বিভিন্ন পুরসভায় গিয়ে এই নিয়ে আলোচনা চালাচ্ছেন। ভ্যাটের বিকল্প হিসাবে কোন পদ্ধতিতে জঞ্জাল মুক্ত করে তোলা যাবে পুর এলাকাকে তার পরিকল্পনা তুলে ধরা হচ্ছে কাউন্সিলারদের সামনে। পুরসভাগুলিতে এই পরিকল্পনা রুপায়ণ করতে ইতিমধ্যে এজেন্সিও নিয়োগ করেছে সুডা।

ভ্যাট মুক্ত পুরসভা গড়ে তুলতে পুর দফতরের পরিকল্পনা হচ্ছে, প্রথমে পুরবাসীদের বাড়ি বাড়ি নীল ও সবুজ বালতি দেওয়া হচ্ছে। সেখানে পচনশীল এবং অপচনশীল জঞ্জাল সংগ্রহ করা হবে। তারপর পুরবাসীদের বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল জঞ্জাল সংগ্রহ করা হবে।  সাফাইকর্মীরা  এসে বালতি দুটি থেকে জঞ্জাল সংগ্রহ করে গাড়িতে করে তা নিয়ে যাবে ট্রেঞ্চিং গ্রাউন্ডে। সেখানেই পচনশীল জঞ্জাল থেক সার উৎপন্ন এবং অপচনশীল জঞ্জাল থেকে প্ল্যাস্টিক উৎপন্ন করা হবে। অনুযায়ী চার-পাঁচটি পুরসভা মিলে একটি ট্রেঞ্চিং গ্রাউন্ড তৈরি করা হবে বলে পরিকল্পনা রয়েছে পুর দফতরের। পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে নতুন বরানগর, কামারহাটি, পানিহাটি, খড়দহ, টিটাগড়, বারাকপুরের মতো বিভিন্ন পুরসভায় জঞ্জাল অপসারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুডা যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছে সেই সংস্থার তরফে কনভেনশন করা হবে পুরসভাগুলিতে। কনভেনশনগুলিতে কোন পদ্ধতিতে ভ্যাট তুলে দিয়ে জঞ্জাল অপসারণ করা হবে তা নিয়ে আলোচনা হবে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫