দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: দু-কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারির অভিযোগ! কাঠগড়ায় উত্তর ২৪ পরগনার নৈহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সনৎ দে। তাঁর বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ এনেছেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নৈহাটি হাসপাতালের স্মার্ট ওপিডি প্রকল্পে বেনিয়ম করেছেন প্রাক্তন বিধায়ক। এমনটাই অভিযোগ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ে নৈহাটি হাসপাতালের উন্নয়নকে অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু করেছিলেন বিজেপি নেতা সুমিত্র চট্টোপাধ্যায়। নির্বাচনে জয়ের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্য দফতরে দরবার করেছিলেন তিনি। তারপরেই বিজেপি বিধায়কের আর্জিতে স্বাস্থ্য দফতর ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করে ওই হাসপাতালের জন্য। ইতিমধ্যেই সেই অর্থে হাসপাতালের মেরামতি ও সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে উদ্বোধন হওয়া হাসপাতালের স্মার্ট ওপিডি প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। তাঁর দাবি, সাংসদ তহবিলের প্রায় ২ কোটি টাকার ওই প্রকল্পের ঠিকাদারি নিয়েছিলেন খোদ নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। কিন্তু সেই প্রকল্পে বাস্তবে কতটা কাজ হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক। বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পডুন: কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘বিষয়টি জেলাশাসকের মাধ্যমে তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি প্রমাণিত হয় বরাদ্দ অর্থ অনুযায়ী কাজ না করেই বিল তোলা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। গোটা বিষয়টি নিয়ে অনেকটাই আমায় সহযোগিতা করেছেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।’ যদিও এই অভিযোগের বিষয়ে প্রাক্তন বিধায়ক সনৎ দে কোনও প্রতিক্রিয়া দেননি।

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়