ময়নায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী গোপাল সামন্তকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে ঘটে চলেছে বিরামহীন রাজনৈতিক হিংসা। এবার আক্রান্ত হলেন খোদ রাজ্যের শাসকদলের কর্মী। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোবরাদন গ্রামের তৃণমূল কর্মী গোপাল সামন্ত বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তাঁর পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয় বাঁশ, লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা তাঁকে তমলুক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।

তৃণমূল নেতা রাজীব পাঁছারির অভিযোগ, ‘বিজেপির জেলা পরিষদের প্রার্থী উত্তম সিঙ্গের নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা এসে তৃণমূল কর্মীর ঘরে ভাঙচুর চালায় এবং মারধর ও লুটপাট করে।’ জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে ময়না থানায় অভিযোগ জানানো হয়েছে। যদিও ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?