Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগে এবার ওই অভিযুক্ত শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠল পড়ুয়ার বাড়ির লোকেদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ছাত্রীকে শাস্তি দিয়েছিলেন স্কুলের শিক্ষিকা। কারণ ওই পড়ুয়া স্কুলের বারান্দায় ঘোরাঘুরি করছিল বলে অভিযোগ। আর সেই কারণে ওই ছাত্রীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগে এবার ওই অভিযুক্ত শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠল পড়ুয়ার বাড়ির লোকেদের বিরুদ্ধে।

অভিযোগ, স্কুলের স্টাফ রুমে ঢুকে পড়েন ওই ছাত্রীর বাড়ির লোকজন।  স্টাফ রুমে ঢুকে ওই শিক্ষিকাকে মারধর করা হয় বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্ত অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ইতিমধ্যে। ঘটনার সূত্রপাত হয় ২১ জুলাই বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে কান ধরে টেনেছিলেন ওই স্কুলের এক শিক্ষিকা। এরপর ওই পড়ুয়ার বাড়ির লোকজন স্কুলে এসে স্টাফ রুমে ঢুকে অভিযুক্ত শিক্ষিকাকে মারধর করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্কুলে।

এই ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার জৈন’এর মধ্যস্ততায় মীমাংসা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের তরফে জয়েন্ট বিডিও  (BDO) এবং দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা স্কুল পরিদর্শক। স্কুলে সবার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশ। ছাত্রীকে নিগ্রহ করার দরুণ শিক্ষিকার ওপর চড়াও হওয়া মেনে নিতে পারছেন অভিভাবকদের একাংশ।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে