বাঁকুড়ায় স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী যখন তখন মদ পান করত। আর মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে মারধর করে অত্যাচার চালাত। দিন দিন সেই অত্যাচারের সীমা বেড়ে যাওয়ায় চরম পদক্ষেপ নিল স্ত্রী। স্বামীকে খুন (Murder) করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার শ্যামদাসপুর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সিন্টু আদক। ৫০ বছর বয়স তাঁর। পেশায় মোটর গ্যারেজের কর্মী ছিলেন সিন্টু আদক। প্রায়শই মদ পান করে বাড়িতে ঢুকতেন তিনি। মদ্যপ অবস্থায় স্ত্রী রীতা আদককে মারধর করতেন বলে অভিযোগ। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। সাত বছর ধরে ভাড়া বাড়িতে রয়েছেন রীতা। বিড়ি বেঁধে মেয়েকে বিয়েও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের বাপের বাড়িতে গিয়েছিলেন রীতা। অভিযোগ, ওইদিন দুপুরে শ্বশুরবাড়িতে এসে ব্যাপক ভাঙচুর চালায় সিন্টু। রীতাকে রড দিয়ে সিন্টু খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর সিন্টুকে বেঁধে স্ত্রী মারধর করে বলে অভিযোগ। স্বামীকে মারার পর রীতা থানায় গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ এসে দেখে সিন্টুর মৃত্যু হয়েছে।মৃতদেহে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি রীতা আদককে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’