দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খেজুরিতে তৃণমূল কর্মীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা বিজেপির

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরেও থামছে না হিংসার ঘটনা। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক তৃণমূল (TMC) কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকায় সোমবার এক তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কাঁথি হাসপাতালে। এই আক্রমণের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আক্রান্ত তৃণমূল কর্মী হাসপাতালের বেডে শুয়ে বলেন, ৩০ থেকে ৪০ জন আমার উপর হামলা চালায়। গাছে বেঁধে প্রচণ্ড মারধর করে। এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। হামলাকারীরা সবাই স্থানীয় বিজেপি কর্মী বলে দাবি তাঁর। অন্যদিকে এই ঘটনার পর খেজুরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতেও লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার পিছনে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ