বিষ্ণুপুরে পোস্টার সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে, উঠছে টিকিট বিক্রির অভিযোগও

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একুশের ভোটের সময় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করে দেওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) সময় যত এগিয়ে আসছে ততই সৌমিত্র বিরোধী সুর চড়ছে বাঁকুড়া জেলার(Bankura District) বিষ্ণুপুরে। কেননা বছর শেষের দিন আবারও নতুন করে সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহ পোস্টার(Postar) পড়েছে মল্লভূমের বুকে। বিষ্ণুপুরের(Bishnupur) বিজেপি সাংসদ(BJP MP) সৌমিত্র খাঁয়ের(Soumitra Khan) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একুশের ভোটের সময় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করে দেওয়ার। অর্থাৎ টাকার বিনিময়ে ঠিক হয়েছিল একুশের ভোটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবে। যদিও এই সব অভিযোগ এখন সৌমিত্র পাত্তা দিতে চান না। কেননা বঙ্গ বিজেপির(Bengal BJP) তরফে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা পড়েছে তাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে সৌমিত্রের নামই প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে সৌমিত্রই বিজেপির বাজি হচ্ছেন।

রবিবার সকালে বিষ্ণুপুরে বিজেপি জেলা কার্যালয়ের আশেপাশে সৌমিত্র বিরোধী একাধিক পোস্টার নানা দেওয়ালে আটকানো অবস্থায় দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে শনিবার রাতের আঁধারে কেউ বা কারা এই পোস্টারগুলি সাঁটিয়ে গিয়েছে। তবে তাঁরা কে বা কারা তা স্পষ্ট নয়। পোস্টারগুলিতে নীচের দিকে সৌজন্যের স্থানে লেখা আছে ‘বিষ্ণুপুর লোকসভা রাজনৈতিক দূষণ বিরোধী সামাজিক সচেতন জনগন’। পোস্টারের কোনওটায় লেখা, ‘বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারী সৌমিত্র খাঁ।’ কোনওটায়, ‘বিষ্ণুপুর জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক।’ আবার কোনও পোস্টারে সৌমিত্র খাঁকে ‘দালাল’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এ কাজ তৃণমূল কর্মীদের। পাল্টা শাসকদলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল এই পোস্টার। মজার কথা, পোস্টারগুলিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা ও পুরসভা বিজেপির হাতছাড়া হওয়ার জন্য সৌমিত্রকেই দায়ী করা হয়েছে। কিন্তু একুশের ভোটে বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রে জেতা বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ এখন পদ্ম ছেড়ে ঘাসফুলে চলে এসেছেন।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী