দিঘার হোটেলে তিনতলা থেকে ঝাঁপ গৃহবধূর, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : হানিমুন করতে দিঘার হোটেলে বেড়াতে এসেছিলেন সদ্যবিবাহিত দম্পতি। সেইসময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। তখনই হোটেলের তিন তলা থেকে ঝাঁপ দিলেন গৃহবধূ। স্বামীকে জিজ্ঞাসাবাদ করে স্ত্রীর ঝাঁপ দেওয়ার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, বিহারের জগদীশপুর থানা এলাকার বাসিন্দা নবনীত পাণ্ডে ও রাধাকুমারী মিশ্র। নবনীত ও রাধাকুমারী নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। হানিমুন সারতে দীঘাকে বেছে নিয়েছিলেন নবদম্পতি। জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপর হোটেলের তিন তলার ঘরের বারান্দায় চলে যান রাধা। তারপরই বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি।

এরপরই নবনীত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী কারণে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাধা, তদন্তকারীরা তা জানার চেষ্টা করছে। পুলিশি জেরার মুখে পড়ে নবনীত জানিয়েছিলেন, তিনি রাধাকে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু হাত ফস্কে সোজা নীচে পড়ে যান রাধা। ঘটনার পরই রাধাকে দিঘার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাঁপ দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন করা হলে রাধা জানান, হানিমুন করতে দিঘায় বেড়ায় এসেছি। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। সেই কারণে রাগের মাথায় ঝাঁপ দিয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন, রাধার মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে। জানা গিয়েছে, রাধাকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ