আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমডাঙাতে বুথের ১০০ গজের মধ্যে জমায়েত হটাতে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: জমায়েত হটাতে পুলিশের তাড়া ।বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ।এরপরেই অ্যাকশন মুডে পুলিশ ও র‍্যাফ। ব্যাপক লাঠিচার্জ পুলিশের।আমডাঙার(Amdanga) খণ্ডশর্করার ৮৯ নম্বর বুথের ঘটনা।জমায়ের হটাতে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।পাড়ার মধ্যে অলিতে গলিতে পুলিশের তাড়া।নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, কোনভাবেই ১০০ মিটার অর্থাৎ লক্ষ্মণ রেখা অতিক্রম করতে পারবে না। এলাকায় জমায়েত বা বাইক নিয়ে টহল চলবে না।আর এমন দেখলেই পুলিশ ব্যবস্থা নেয়।যার সকাল সকাল সাক্ষী থাকল আমডাঙা।

অন্যদিকে,দাঁদপুর গ্রাম পঞ্চায়েতের(Dandpur Gram Panchayet) কামিগাছি গ্রামে হাড়োয়া বিধানসভা ২৪ নম্বর বুথে তৃণমূলের গুন্ডাবাহিনীকে তাড়া করল আই এস এফ এর সমর্থকরা। এদিকে,বকজুড়ি অঞ্চলের মাজমপুর ১৭ নম্বর বুথে ১০০ মিটারের বাইরে গ্রামের ভিতরে ক্যাম্প করার পরেও কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ক্যাম্পের উপর আকস্মিক তাণ্ডব ও অত্যাচার চালায় ।যা সরাসরি ভাবে সাধারণ নাগরিকদের উপর চাপ প্রয়োগ ও হুমকি বলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিকে,জগদ্দলে(Jagatdal) উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশের তৎপরতায় এড়ানো গেছে অশান্তি।জগদ্দল বিধানসভার কেউটিয়া ৩৪ নম্বর বুথে উদ্ধার আগ্নেয়াস্ত্র। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় এড়ানো গেছে অশান্তি। ওই বেআইনি আগ্নেয়াস্ত্র কি কারনে এলাকায় ঢোকানো হয়েছিল সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এই খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারও।কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে উত্তর ২৪ পরগনা জেলার উত্তেজনাবাপ্রবণ বুথ এলাকা গুলিতে রাত থেকেই নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে অবাঞ্ছিত ভিড় না হয় সেদিকে করা নজর রয়েছে রাস্তায় টহল দেওয়া পুলিশ কর্মী সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

Published by:

Share Link:

More Releted News:

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ