‘খুন নয়’, কাশীপুর কাণ্ডের ময়নাতদন্তের রিপোর্টে বঙ্গ বিজেপির ওপর ক্ষুব্ধ অমিত শাহ

সেন্ট্রাল ইন্টেলিজেন্স মারফৎ একটি ছবিও পেয়েছিলেন অমিত শাহ। সেই ছবিই দেখিয়ে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেছিলেন, মৃত ছিলেন তৃণমূলের সহযোগী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশীপুরে যুবকের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট                     (Postmortem Report) জমা পড়েছে আদালতে। রিপোর্টে উল্লেখ, ফাঁসি নেওয়ার ফলেই মৃত্যু। খুনের কথা উল্লেখ নেই। আর এই রিপোর্ট আদালতে জমা পড়তেই বঙ্গ বিজেপির ওপর বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আরও ক্ষুব্ধ সেই সমস্ত বিজেপি নেতাদের ওপর, যাদের কথা শুনে ‘খুন’ বলে মনে করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। আরও একটি কারণে তিনি ক্ষুব্ধ। একটা তথ্য তাঁকে দেননি বিজেপি নেতারা। অমিত শাহ ঘটনা স্থলে আসার আগে এসেছিলেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। বলেছিলেন, গত পুরভোটে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে কাজ করেছিলেন অর্জুন চৌরাসিয়া। এই তথ্য বিজেপি কর্মীরা গোপন করেছিল বঙ্গ বিজেপি। উল্লেখ্য, মৃতের রাজনৈতিক শিবির নিয়ে ধোঁয়াশা ছিলই। মৃতকে শহিদ মর্যাদা দিয়েছিল বিজেপি (BJP)। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বঙ্গ বিজেপি পড়েছেন অমিত শাহের রোষানলে।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স মারফৎ একটি ছবিও পেয়েছিলেন অমিত শাহ। সেই ছবিই দেখিয়ে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেছিলেন, মৃত ছিলেন তৃণমূলের সহযোগী। উল্লেখ্য, মৃত্যুর ঘটনা সামনে আসতেই স্থানীয় বিধায়কের পক্ষ থেকে বলা হয়েছিল, সম্প্রতি কোনও শিবিরের রাজনৈতিক কর্মী ছিলেন না অর্জুন। স্থানীয় এক ক্লাবের সদস্য ছিলেন। যেই ক্লাব রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে। সেই ক্লাব অতীন ঘনিষ্ঠ। বিধায়কের পক্ষ থেকে এও দাবি করা হয়, গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন ওই যুবক। প্রসঙ্গত, তৃণমূল রাজ্য সম্পাদক বলেছিলেন, জোর করে রাজনৈতিক খুন বলে চালানোর চেষ্টা করছে বিজেপি। অর্জুন ছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতার ঘনিষ্ঠ। তিনি বলেন, অমিত শাহকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীর দেহ ভেট দিল বঙ্গ বিজেপি। 

সূত্রের খবর, তৃণমূলের হয়ে প্রচারের কথা জানলে মৃতের বাড়ি যেতেন না অমিত শাহ। খবর, তিনি বঙ্গ বিজেপিকে তিরস্কার করে বলেছেন, এরা মাটির খবর রাখে না। বিধানসভায় বিজেপির হারের পর অর্জুনের মৃত্যুর ভুল খবরে দলের সম্মান ও মর্যাদা আরও ডোবাল বঙ্গ বিজেপি। উল্লেখ্য, বঙ্গ বিজেপির তথ্যেই ঘটনাস্থলে গিয়ে ‘রাজনৈতিক খুন’ দাবি করে সিবিআই তদন্ত চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ময়নাতদন্ত ‘খুন’ দাবিতে শিলমোহর দেয়নি। প্রসঙ্গত, ময়নাতদন্ত ও তদন্তের আগেই অর্জুনের মৃত্যুকে ‘খুন’ বলার প্রতিবাদ করেছিল তৃণমূল। আর ময়নাতদন্তের রিপোর্টের পর কার্যত মুখ পড়েছে বিজেপি শিবিরের। এতেই অস্বস্তিতে পড়ে বঙ্গ নেতাদের ওপর ক্ষুব্ধ অমিত শাহ। 

এদিকে, বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে একে অপরকে দোষারোপ করার পালা। অমিত শাহ দিল্লি ফিরে যেতেই তাঁর কাছে বঙ্গ বিজেপির কয়েকজন পাঠায় রিপোর্ট। পাঠানো হয় বিভিন্ন সংবাদপত্রের একাধিক আর্টিকেল। সেই তথ্যও অস্বস্তিকর শাহের কাছে। 

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?