নদীতে স্নান সেরে বাড়ি ফেরার পথে দাঁতালের মুখোমুখি বৃদ্ধ, তারপর ঘটল হাড়হিম করা ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দাঁতালের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির।  গবাদি পশুদের চরিয়ে, নদীতে স্নান সেরে বাড়ি ফেরার পথে দাঁতালের আক্রমণে মুখে পড়েন গুরুচরণ সিং মুড়া (৭৫)। বৃদ্ধকে সামনে থেকে দেখেই তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে হাতিটি। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয় যায়। মৃত ব্যক্তির বাড়ি বাঘমুন্ডি থানার মার্চ গ্রামে। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে ঝাড়খণ্ড সীমানায় সুবর্ণরেখা নদী পার করে  পুরুলিয়ার বাঘমুন্ডির দিকে ঢুকে পড়েছিল একটি দলছুট দাঁতাল। তারই রোষে পরে যান ওই বৃদ্ধ। প্রাণে বাঁচার জন্য দৌড় দিলেও নিজেকে বাঁচাতে পারেননি।   ওই গ্রামের দুই  বাসিন্দা দীপক কুমার ও পঞ্চানন রজক বলেছেন মৃত ব্যক্তি রোজ নিজের গরু-ছাগলকে নদীতে জল খাইয়ে স্নান সেরে জঙ্গলের পথে ফিরতেন বাড়ি। কিন্তু এবারে যে হাতির আক্রমণে বেঘোরে প্রাণ যাবে তা ভুলেও ভাবতে পারেননি তিনি। দাঁতাল বৃদ্ধকে আছড়ে মেরে নদীর ধারে ফেলে রেখে পালিয়ে যায়। ঝাড়খণ্ডের জঙ্গলে পালিয়ে যায়। গ্রামবাসীরা বৃদ্ধ গুরুচরণকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: ৫০ কোটির পথশ্রী প্রকল্পে ঘুচতে চলেছে বসিরহাটের দীর্ঘদিনের রাস্তার সমস্যা, স্বস্তিতে এলাকাবাসীরা

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর একই রকম ভাবে  একটি দলছুট দাঁতালের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন বাসবালা গোপ নামে (৬২) এক বৃদ্ধা। ঝালদা রেঞ্জের খামার বিটের ডাকাই গ্রামের অদূরে জঙ্গলে ডালপালা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।  ওই দিনেও সেই দাঁতালটি ঝাড়খণ্ডের রামগড়ের দিক থেকে কোটশিলা হয়ে ডাকাইয়ের জঙ্গলে ঢুকে পড়েছিল বলে বন দপ্তর জানায়।  বাঘমুন্ডির প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো  জানিয়েছেন,  ওপার থেকে মাঝে মধ্যেই দলছুট দাঁতাল এইদিকে চলে আসে। গ্রামের বাসিন্দারা হাতির আতঙ্কে ভোগেন বলেও জানিয়েছেন তিনি। নেপাল মাহাতো  বলেছেন, হাতির হামলায় গ্রামবাসীদের বাঁচাতে  হুলা পার্টিগুলিকে আরও সক্রিয় করা দরকার। পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ‘ওই ব্যক্তি দলছুট দাঁতালটির মুখোমুখি পড়ে যাওয়ায় দুঃখজনক ঘটনাটি ঘটে গিয়েছে। নজরদারি আরও বাড়ানো হবে। বিধি মোতাবেক তাঁর পরিবার ক্ষতিপূরণও পাবে।’
 

 

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল