উত্তর দিনাজপুরে কুপিয়ে খুন একাকী বৃদ্ধাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাতে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এক বয়স্ক বিধবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। খবর পেয়েই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার লতিপুর এলাকার বাসিন্দা পাবনী দাস। তাঁর বয়স আনুমানিক ৫৪ বছর। ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। স্থানীয় হাই স্কুলে মিড-ডে মিলের রাঁধুনির কাজ করতেন তিনি। স্বামী ভেলু দাসের মৃত্যু হয়েছে বারো বছর আগে। তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র পুত্রসন্তান কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। মৃতার ভাইপো তরুণ দাসের দাবি, বুধবার গভীর রাতে মহিলার আর্তনাদ শুনতে পান তিনি। চিৎকারের আওয়াজে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন পাবনীদেবী।

তবে কী কারণে এই নৃশংস খুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই মহিলা একাই নিজের বাড়িতে থাকতেন।পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান, নেপথ্যে রয়েছে জমি বিবাদ। চুরির লোভে এই খুন হওয়ার কোনও কারণ সেভাবে তদন্তকারী আধিকারিকদের সামনে আসছে না। জানা গিয়েছে, বাড়ির পাশেই ওই মহিলার প্রায় এক বিঘা জমি রয়েছে। সেই জমির দখল নিয়ে কয়েকবছর ধরে এক ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল। অনুমান, সেই অশান্তির জেরেই এরকম নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রৌঢ়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু