দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঁকুড়ায় ফের হাতির মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি: একটি পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সদর থানা এলাকার চুয়াগাড়া গ্রামে। শনিবার সকালে চাষের জমিতে হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বন দফতরে খবর দেওয়া হলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। হাতির মৃতদেহটি তাঁরা উদ্ধার করেন। বন আধিকারিকরা মৃত হাতিটিকে পর্যবেক্ষণ করেন। তারা জানান হাতির মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নাকি অন্য কোনও কারণে হাতিটির মৃত্য হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। একইসঙ্গে দেহে আঘাত কীভাবে হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন দফতর সূত্রে জানানো হয়েছে,   এই মুহূর্তে বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জে ৬৩টি হাতি রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। তারপর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় হাতিটির।

বাঁকুড়ায় মাঝে মাঝে দলছুট হয়ে লোকালয়ে চলে আসে বুনো হাতি। গতবছরের শেষের দিকে নভেম্বর মাসে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের ময়রাপুকুর এলাকায়  ধানজমি থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। পূর্ণবয়স্ক স্ত্রী হাতির সেই অস্বাভাবিক মৃত্যুতে পশুপ্রেমী সংগঠন সরব হয়েছিল। হাতি মৃত্যুর তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছিল প্রশাসনের কাছে। কয়েকমাস যেতে না যেতে ফের হাতির অস্বাভাবিক মৃত্যু হওয়ায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

মাস সাতেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে দফায় দফায় প্রবেশ করে দলমা থেকে আসা ৮০টি হাতির পাল। এর পর জয়পুর, সোনামুখী, বেলিয়াতোড় হয়ে বড়জোড়া রেঞ্জে আসে হাতির ওই দলটি। সেসময় বড়জোড়া ও বেলিয়াতোড়ের সীমানা এলাকায় হাতির দ্বারা ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে বন দফতরে অভিযোগ জানান স্থানীয়রা।  বনকর্মীরা সেসময় হাতি তাড়াতে উদ্যোগ নিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ