বিদ্যুতের বিরুদ্ধে FIR বিশ্বভারতীরই এক আধিকারিকের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ৪ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় FIR দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মক্ষেত্রে পদোন্নতি আটকাতে ষড়যন্ত্র ও তপসিলি সম্প্রদায় ভুক্ত হওয়ায় অপমানজনক মন্তব্য। এই অভিযোগ তুলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati University) উপাচার্য(Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty) সহ ৪ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায়(Shantiniketan PS) FIR দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক আধিকারিক। প্রশান্ত মেশরাম নামের ওই আধিকারিক বিশ্বভারতীর Academic and Research বিভাগের Deputy Registrar পদে ছিলেন। এই মুহূর্তে তিনি লিয়েন নিয়ে ওড়িশার কোরাপুট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের Controller of Examination বা পদে নিযুক্ত হয়েছেন। কিন্তু তাঁর এই পদোন্নতি আটকাতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপদস্ত করা হচ্ছিল বলে অভিযোগ। এর প্রেক্ষিতে প্রশান্তবাবু জাতীয় তপসিলি জাতি কমিশনে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরেও তপসিলি হওয়ার কারণে কর্তৃপক্ষের তরফে হেনস্তা অব্যাহত ছিল বলে অবশেষে তিনি শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন বিশ্বভারতীর বেনজির আক্রমণ অমর্ত্যকে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকেও

প্রশান্তবাবুর অভিযোগ, কর্তৃপক্ষের তরফে তাঁকে কোনওভাবেই লিয়েন সহ অব্যাহতি দেওয়া হচ্ছিল না। দীর্ঘদিন ধরে টালবাহানা করে আটকে রাখা হচ্ছিল। এমনকী, তিনি যাতে ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যোগদান করতে না পারেন, তার জন্য বেশ কিছু পুরনো অভিযোগকে সামনে এনে অপদস্ত করা হচ্ছিল বলেও অভিযোগ। এরপর প্রশান্তবাবু উপাচার্যের বিরুদ্ধে জাতীয় তপসিল জাতি কমিশনে অভিযোগ দায়ের করেন। উপাচার্য ও ভারপ্রাপ্ত কর্মসচিব সঞ্জয় ঘোষকে তলব করে কমিশন। গত ১২ জুন তাঁরা দিল্লিতে কমিশনের দফতরে হাজিরাও দেন। এরপর কমিশন প্রশান্ত মেশরামকে অব্যাহতি দেওয়ার জন্য বিশ্বভারতীকে নির্দেশ দেয়। পাশাপাশি কী কারণে তাঁকে আটকে রাখা হয়েছিল, তা জানাতেও কমিশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু এরপরও তাঁকে নানাভাবে হেনস্তা করা হচ্ছিল বলে অভিযোগ প্রশান্তবাবুর।

আরও পড়ুন মমতার বাংলার হাসপাতালকে আবারও সেরার স্বীকৃতি মোদি সরকারের

প্রশান্তবাবু শান্তিনিকেতন থানায় যে FIR দায়ের করেছেন সেখানে বিশ্বভারতীর উপাচার্য ছাড়াও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়, ডেপুটি রেজিস্ট্রার তন্ময় নাগ, ইন্টার্নাল অডিট অফিসার প্রশান্ত ঘোষের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে ওই অভিযোগ পত্রে তিনি জানান, গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়।‌ সেখানে জাতীয় তফসিলি জাতি কমিশনে অভিযোগ দায়ের করার জন্য উপচার্য তাঁকে গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন। এমনকী, সংরক্ষিত শ্রেণির কিছু আধিকারিকদের তিনি ‘আপনি এসসি’, ‘আপনি ওবিসি’, ‘আপনি এসটি’ বলে চিহ্নিত করেন। তাঁরা যাতে তাঁর অফিসে ঢুকতে না পারেন তার জন্য আপ্ত সহায়ককে নির্দেশ দেন উপাচার্য। পাশাপাশি সংশ্লিষ্ট সংরক্ষিত শ্রেণির আধিকারিকদের তাঁকে ফোন না করারও নির্দেশ দেন। প্রশান্তবাবুর দাবি, উপাচার্য যে আচরণ করেছেন, তা আইনের বিরুদ্ধাচারণ। তবে এত কিছু ঘটলেও এই ঘটনায় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি। তবে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্তবাবুর অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?