দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চুঁচুড়ায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ঘিরে তুলকালাম, পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি চুঁচুড়ার ১০ নম্বর ওয়ার্ডে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নামে ফর্ম পূরণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল, যা ঘিরে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলা সংশোধনাগার সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা জনসংযোগ অভিযানে অংশ নেন। অভিযোগ উঠেছে, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে একটি সম্ভাব্য প্রকল্পের সুবিধা সম্পর্কে জানান। দাবি করা হয়, নির্বাচনে বিজেপিকে সমর্থন করলে ওই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকতে পারে। এই আশ্বাসের পাশাপাশি কয়েকজনের আধার কার্ড ও ভোটার পরিচয়পত্রের তথ্য নেওয়ার অভিযোগও সামনে এসেছে।

আরও পড়ুন: নির্বাচনের দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ৫ পুলিশকর্তা, নজর নিরাপত্তায়

ঘটনাটি জানাজানি হতেই এলাকার কিছু বাসিন্দা এর বিরোধিতা করেন। তাঁদের অভিযোগ, ভোটের আগে মানুষের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রতিবাদের জেরে এলাকায় বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, কোনও ফর্ম পূরণ করানো বা ব্যক্তিগত নথি সংগ্রহ করা হয়নি। তাঁদের বক্তব্য, শুধুমাত্র প্রচারপত্র বিলির মাধ্যমে সম্ভাব্য প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হচ্ছিল। নির্বাচনের আগে এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও স্বাভাবিক হয়নি বাস পরিষেবা, গন্তব্যে পৌঁছাতে হিমশিম যাত্রীরা

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

জঙ্গিপুরে বিকল সিসি ক্যামেরা! ‘টেকনিক্যাল নয়, দিল্লির চক্রান্ত’— বায়রনের অভিযোগে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ