বারুইপুর তদন্তে নয়া মোড়, পুকুর থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন মোড়। যে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেই পুকুর থেকেই সোমবার আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দেহটি এক প্রাপ্তবয়স্ক পুরুষের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। 

পুলিশ সূত্রের খবর, স্থানীয়দের নজরে পড়ার পর ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। এরপর পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে একই পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তার মধ্যেই একই জায়গা থেকে আরও একটি দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া পুরুষের মৃত্যু কি ওই তরুণীর ঘটনার সঙ্গে যুক্ত, নাকি এটি সম্পূর্ণ আলাদা ঘটনা,  সেই উত্তর খুঁজছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরির তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ক্যানিংয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৪

ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে  তদন্ত। পুকুর সংলগ্ন এলাকা থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই পুকুর থেকে পরপর দুই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফল হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ ও দুই ঘটনার সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।

প্রশিক্ষণের অছিলায় ডেকে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, পকসো মামলা দায়ের ড্রোনাচার্যজয়ী কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী