ক্যানিংয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৪

এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে বারুইপুর। এমন আবহে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রের খবর, গতকাল (৫ জুলাই) রাতে টিউশন পড়ে দিদির সঙ্গে রাস্তার ধার ধরে বাড়ি ফিরছিল ওই ছাত্রী।

তখনই একটি টোটোয় চেপে সাত যুবক তাঁদের পিছু নেয়। এমনকি অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে, দিদি প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপর ছাত্রীর পরিবারকে বিষয়টি জানালে তাঁরা ছুটে এসে টোটোটিকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে স্থানীয় মানুষজন তাঁদের মারধর করে আর বাকি তিনজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপরেই পরিবারের লোকজন তাঁদের সবাইকে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতেই ছাত্রীর পরিবার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ধৃত চারজনকে আগামিকাল আলিপুর আদালতে পাঠানো হবে। 

গতকাল বারুইপুরে মারাত্মক ঘটনা ঘটেছে। ১২ বছরের এক নাবালিকার দেহ পুকুরে ভেসে উঠতেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর তাণ্ডব। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। রেললাইন অবরোধ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের উপরেই হামলা শুরু হয়। এরপর পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার আশ্বাস দিলে তাঁরা অশান্তি থামে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত আনন্দ সর্দারও। আরও তিনজনকে আটক করা হয়েছে। এবার ক্যানিংয়েও শ্লীলতাহানির ঘটনা ঘটল। সুতরাং একই জেলার একই দিনের পরপর এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ