‘ওঁর মা-বাবা মারা যেতেও এটাই বলেছিল,’ রূপাকে তোপ অনুব্রত’র

আচমকাই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের রাতে ফেসবুকে ও টুইটারে রুচিহীন একটি মন্তব্য করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন রাতে বঙ্গ রাজনীতির আকাশ অন্ধকার করে চিরনিদ্রায় ঘুমোন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে রাজ্য রাজনীতিতে। নিজের দল তৃণমূল কংগ্রেস তো বটেই, বিরোধী দল বিজেপি, সিপিএম কিংবা সুব্রত’র প্রাক্তন দল কংগ্রেসের নেতারা দুঃখ ও শোকপ্রকাশ করেন। সুব্রত মুখোপাধ্যায়ের শেষযাত্রায় পাশে দাঁড়ান সকলেই। ব্যতিক্রমী বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। তিনি আচমকাই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের রাতে ফেসবুকে ও টুইটারে রুচিহীন একটি মন্তব্য করেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। আর সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি জানিয়েছেন, ‘আমি টুইটটা দেখেছি। আমি জানি না রূপা গঙ্গোপাধ্যায়ের মা, বাবা বেঁচে আছেন কি না। সুব্রত মুখোপাধ্যায় ওঁর বাবার তুল্য। মানুষ খারাপ হলেও, মারা গেলে তাঁকে খারাপ বলে না। আমার মনে হয়, ওঁর অভ্যাস হয়ে আছে। ওর মা-বাবা যখন মারা যায়, তখন ওর মা-বাবাকে খারাপ বলেছিল। সেই ভাষাটা ঠোঁটে লেগে আছে। মুখস্থ হয়ে আছে।’ রবিবার বোলপুরের বাহিরগ্রামে একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুব্রত। সেখানে রূপার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এটাই জানান তিনি। যদিও অনুব্রতের মন্তব্যে পাল্টা দেননি রূপা গাঙ্গুলি।

তবে তাঁর দলের তরফে অনুব্রতকে আক্রমণ শানানো হয়েছে। বিজেপি’র বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, ‘ওঁর যেমন ভাবনা চিন্তা, তেমন কথাই বলেছেন। এ ছাড়া বেশি কিছু বলার নেই।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ