তিহাড়ে থাকতে ভালো লাগছে না, আসানসোল জেলে ফেরার আর্জি অনুব্রতের

আদালতের নির্দেশে তিহাড় জেলে ঠাঁই হয়েছে বীরভূমের (Birbhum) এক সময়ের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশে তিহাড় জেলে ঠাঁই হয়েছে বীরভূমের (Birbhum) এক সময়ের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বীরভূমের কেষ্ট তিহাড় জেলে (Tihar Jail) প্রবেশ করেছেন এখনও এক সপ্তাহও হয়নি। তার মধ্যেই সেখানে রাত কাটাতে নাভিশ্বাস উঠছে। তাই এবার জেল বদলের আবেদন জানালেন কেষ্ট।

জানা গিয়েছে, জেল বদলের জন্য আদালতের কাছে আবেদন করেছেন কেষ্ট মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছেন তিনি আসানসোল জেলে (Asansol Jail) ফিরতে চান। কারণ তিহাড় জেলে থাকতে তাঁর ভালো লাগছে না। শনিবার আইনজীবীর মাধ্যমে অনুব্রত মণ্ডল আবেদন জানিয়েছেন আসানসোলে জেলে ফেরার জন্য।

জানা গিয়েছে ১৩ দিনের জেল হেফাজত শেষের দিন এই নতুন মামলার শুনানি হতে পারে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। আগামী ৩ এপ্রিল রাউস অ্যাভিনিউ কোর্টে রঘুবীর সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য অনুব্রত মণ্ডলকে ১৩ দিনের জন্য তিহাড় জেলে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তিহাড় জেলের ৭ নম্বর সেলে রয়েছেন কেষ্ট। কিন্তু, ১৩ দিন তো দূরের কথা, ৪ দিন পেরোনোর আগেই সেই জেল থেকে বেরিয়ে আসতে চাইছেন বীরভূমের নেতা। গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে বাংলা থেকে দিল্লি নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। চলতি মার্চ মাসের ৭ তারিখে তাঁকে দিল্লি নিয়ে গিয়েছেন ইডির গোয়েন্দারা। এর আগে জেলে কেষ্টর ভাষাগত সমস্যা দূর করার জন্য জেল কর্তৃপক্ষকে দোভাষী রাখার নির্দেশ দিয়েছিল আদালত।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের