এসএসকেএম থেকে রামরিক হাসপাতালে অনুব্রত

বুধবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম- এরই আনেক্স রামরিক হাসপাতালে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও কমেনি বুকের ব্যথা। সেই কারণেই সিটি অ্যানজিও করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তাই এসএসকেএমের উডবার্ণের ওয়ার্ড থেকে তাঁকে নিয়ে যাওয়া হল রামরিক হাসপাতালে। চিকিৎসার দায়িত্বে রয়েছে একই মেডিক্যাল বোর্ড। এর আগে  বীরভূমের জেলা তৃণমূল সভাপতির ফুসফুসে পরীক্ষা করা হয়েছিল। তিনি ভুগছেন একাধিক রোগে।

বুধবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম (SSKM)- এরই আনেক্স রামরিক হাসপাতালে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে। তিনি ভুগছেন উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, আন্ডকোষ সংক্রমণে। আশঙ্কা ছিল অস্ত্রপচার করে বাদ দেওয়া হতে পারে দুটি অণ্ডকোষ। তবে সংক্রমণ কমায় তা হচ্ছে না।

প্রসঙ্গত,  জানা গিয়েছে, অনুব্রত ৬ মিনিটের হাঁটার ওপর পরীক্ষা করে দেখা যাচ্ছে মাত্র ৭২ মিটারের বেশি হাঁটলেই কমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে অক্সিজেন। সূত্রের খবর, তাঁর ফুসফুসে এখনও জমে আছে জল। তাঁর দুটি অণ্ডকোষেই জমে আছে পুঁজ। তাই আপাতত তাঁকে হাসপাতালেই রাখতে চাইছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, সিবিআইয়ের কাছে হাজিরা দিতে ২ সপ্তাহ আগে কলকাতা এসে পৌঁছেছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সকলেরই অনুমান ছিল, তিনি হাজিরা দেবেন সিবিআই দফতরে। তাঁর হাজিরা দেওয়ার সময় ছিল সকাল ১১ টায়। তবে পরেরদিন সকালে দেখা গেল রাস্তা থেকে বেরিয়ে অনুব্রত নিজাম প্যালেস নয়, পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে।

আগেরদিন চিনারপার্কের বাড়িতেই রাত কাটিয়েছিলেন অনুব্রত। পরদিন সকালে ঘর থেকে বেরিয়ে অনুব্রতের গাড়ি ধরে ইএম বাইপাসের রাস্তা। সকলেই ভেবেছিলেন তিনি যাবেন সিবিআই দফতরে। সেই মতো নিজাম প্যালেস জুড়ে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরা করার জন্য প্রস্তুত ছিল সিবিআই।  এএসপির নেতৃত্বে চিল পাঁচ প্রতিনিধি দলের সদস্য।

ইএম বাইপাস হয়ে অনুব্রতের গাড়ি ধরে সোজা মা ফ্লাই ওভারের রাস্তা। এরপর তা সোজা ঢুকে যায় এসএসকেএম হাসপাতালে। অনুব্রত ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সকালে তাঁর বুকে  ও পেটে ব্যথা হয়েছিল। তারপরেই যোগাযোগ করা হয়েছিল হাসপাতালে। সকাল ১১ টা ২৫ নাগাদ অবশেষে অনুব্রত আসেন এসএসকেএম-এ। তাঁকে নিয়ে যাওয়া হয় দোতলায়। সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ ও স্বাস্থ্যকর্মী।

হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল, বুকে ও পেটে ব্যথা নিয়ে তিনি ভর্তি রয়েছেন উডবার্ন ব্লকের ১২ নম্বর ওয়ার্ডে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। উল্লেখ্য, গরুপাচার মামলার তদন্তে এই নিয়ে সিবিআই পঞ্চমবার তলব করেছিল অনুব্রতকে। এদিন ৭ লাইনের একটি চিঠি নিজাম প্যালেসে নিয়ে পৌঁছান অনুব্রতের ২ আইনজীবী। তাতে সই ছিল অনুব্রতর। চিঠিতে লেখা হয়েছিল, তাঁর হাজিরা দেওয়ার সদিচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারলেন না। কারণ হিসেবে লেখা ছিল, আগের রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিবিআই চাইলে এসএসকেএমে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তিনি সব ধরনের সহযোগিতা করবেন তদন্তে। প্রসঙ্গত, হাসপাতালে এসে তদন্ত করার আগে চিকিৎসকদের অনুমতি নিতে হবে সিবিআইকে। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য অনুব্রত চেয়েছেন ৪ সপ্তাহ।

এই ঘটনার একদিন পর জানা গিয়েছিল তাঁর অবস্থা স্থিতিশীল তবে এখনও রয়েছে কিছু সমস্যা। মূল সমস্যা শ্বাস প্রশ্বাসে কষ্ট। আর তা দূর করতেই নাকে বসানো হয়েছিল বিশেষ মেশিন। এদিকে অনুব্রতের শারীরিক অবস্থা কেমন তা জানতে চেয়েছিল সিবিআই। নতুন এই তথ্য সহ তার জবাব দেওয়া হয়েছে সিবিআইকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অ্যাবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত অনুব্রত। মানে অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে যেতে পারে। জানানো হয়েছে, এই রোগ যাদের থাকে তাদের অনেকেই মুখ হা করে ঘুমোয়। এক্ষেত্রে শ্বাসনালই সরু হয়ে যাওয়ার ভয় থাকে। শ্বাসনালী সরু হয়ে গেলে অক্সিজেন কম পৌঁছায় দেহে। যার ফলে দমবন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই অনুব্রতের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে নাকে বসানো হয়েছে বিশেষ মেশিন। একে অটো সি প্যাপ বলা হয়। জানা গিয়েছিল, আবার মেডিক্যাল বোর্ড বসেছিল বীরভূমের জেলা সভাপতির স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনার জন্য। হার্ট ও লিভারের সমস্যা রয়েছে তাঁর তবে কমেছে বুক ধড়ফড়। আরও জানা গিয়েছিল, বিশেষ এই মেশিন বসানোর ফলে কমবে ডায়াবেটিস, ধড়ফড় ভাব। স্বাভাবিক থাকবে রক্তে অক্সিজেনের পরিমাণ। রাতে না ঘুমানোর ফলে দিনে ঝিমোচ্ছিলেন অনুব্রত। সেই নির্ঘুম অবস্থা বা ঝিমুনিও থাকবে না আর। এর আগে হাসপাতালে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে কিন্তু তার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, আপাতত বাইরে থেকে আনা খাবার খেতে পারছেন অনুব্রত।

অনুব্রতের শরীর কেমন আছে, তা জানতে চেয়েছিলেন সিবিআই (CBI) আধিকারিকরা। সেই তথ্য  জানানো হয়েছিল এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে। পাশাপাশি বিশেষ এই যন্ত্র বসানোর কথাও জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই রিপোর্ট পাঠিয়েছিল তাদের প্রধান দফতর দিল্লিতে। সিবিআই চায় তাঁকে দিল্লিতে নিয়ে এসে এইমস-এ চিকিৎসা করাতে। এরপরেই জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডলের ফুসফুসের সঙ্গে দুটি  অণ্ডকোষের অবস্থাও ভাল না। একটি নয়, দুটি অণ্ডকোষের অবস্থাই খারাপ। তাঁর  চিকিৎসা করছেন আট জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?