এই মুহূর্তে

কোনও বাহাদুরির কাজ হয়নি, সুকন্যা গ্রেফতারিতে সরব কেষ্ট

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) কন্যা সুকন্যা। তিনিও তিহাড় জেলে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কেষ্ট। তোপ দাগলেন কেন্দ্রীয় এজেন্সিকে।

সোমবার দিল্লির রাউস এভিন্যু আদালতে অনুব্রত মণ্ডলের একটি মামলার শুনানি ছিল। তাঁর আবেদন, তিহাড় থেকে তাঁকে ফেরানো হোক আসানসোল সংশোধনাগারে। তবে ৪ মে পর্যন্ত আপাতত তিহাড়েই থাকতে হচ্ছে তাঁকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, আবারও ১২ দিনের জেল হেফাজত হয়েছে অনুব্রত কন্যার। একই মামলায় অনুব্রতের হিসাব রক্ষক মনীশ কোঠারির জেল হেফাজত হয়েছে ১২ মে পর্যন্ত।

এদিন শুনানির আগে আদালতে ঢোকার সময়ে অনুব্রত সংবাদমাধ্যমের সামনে বলেন, সুকন্যাকে গ্রেফতার করা অন্যায় হয়েছে। তারপরেই বলেন, এটা খুব বাহাদুরির কাজ হয়নি। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল দীর্ঘক্ষণ  জেরা করার পরে ইডি গ্রেফতার করেছিল সুকন্যাকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৮ মাস পরে গ্রেফতার হয়েছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ