শরীর ভালো নেই, ফের তিহাড় থেকে আসানসোলে ফেরার আর্জি অনুব্রতর

বৃহস্পতিবার তিহাড় জেল থেকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়েছেন কেষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় বিচারকের কাছে জামিনের জন্য কাতর আর্জি জানালেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তিহাড় জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। গরু পাচার মামলার শুনানিতে এদিন জামিন চান কেষ্ট। পাশাপাশি তিহাড় জেল থেকে আসানসোলে স্থানান্তরের জন্যও তিনি আদালতে আর্জি জানিয়েছেন।

এদিন সিবিআই তাঁকে ফলস কেস দিয়েছে বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল। শুনানির সময় তিনি বলেন, ‘সিবিআই মামলায় আমায় এবার বেল দিয়ে দিন। ওটা ফলস কেস।’ এরপর বিচারক বলেন, ‘আমরা সরকারি লোকজন। কাগজপত্র ডকুমেন্ট সব দেখেই বিচার করতে হয়। আমি কী জানি সেটা বড় কথা নয়।’ 

বৃহস্পতিবার শুনানি শুরু হতে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি জিজ্ঞেস করেন, ‘অনুব্রতবাবু কেমন আছেন?’ জবাবে কেষ্ট জানান, তাঁর শরীর ভাল নেই। অনেক সমস্যা রয়েছে। বিচারক জানতে চান, আসানসোল জেলে ফেরার যে আবেদন করেছিলেন অনুব্রত, সেই আবেদনের বর্তমান অবস্থা কী? বিচারককে এরপর তিনি বলেন, ‘স্যার এখনও সেটা চলছে। আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।’ কেষ্টর এমন জবাবের পর বিচারক বলেন, ‘ওটা হাইকোর্টের বিষয়। আমার হাতে নেই।’ অনুব্রতের পাশাপাশি এদিন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল। সায়গল হোসেনও এদিন জামিনের আর্জি জানিয়েছেন।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর