বিজেপি নেতাদের রঙ্গলীলার ভিডিও ফাঁস করার হুঙ্কার অনুপমের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপির কোন্দল। নাম না করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহাকে নিশানা করেছেন অনুপম হাজরা ।  ফেসবুকে পোস্ট করে অনুপম লেখেন, ‘চক্রবর্তী এবং সাহা কোম্পানি-সহ রাজ্যের মূলকর্তাদের বিরুদ্ধে কুকর্মের যা তথ্যপ্রমাণ আছে তা জানাতে। যাঁরা অভিযোগ করেছেন তাঁদের নাম-পরিচয় গোপন থাকবে বলেও আশ্বাস দিয়েছেন অনুপম। জনৈক মহিলার সঙ্গে ‘চক্রবর্তী সাহেব’-এর ‘রঙ্গলীলা’র ভিডিও প্রকাশ্যে আনবেন। দিল্লিতে গেলে ‘চক্রবর্তী সাহেব’ কী খোঁজেন তাও জানাবেন বঙ্গবাসীকে। একইসঙ্গে উত্তরবঙ্গে ৫৫ কোটির রিসর্টের গোপন তথ্য ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন।’

এই পোস্ট নিয়ে বিজেপির কোন্দলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । প্রসঙ্গত মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য ইস্যুতে তৃণমূলের অবস্থান মঞ্চে হঠাৎই হাজির হওয়া নিয়ে অনুপম হাজরাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন দলেরই রাজ‌্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে অনুপমের প্রকাশ্যেই চলে বাকযুদ্ধ। শুধু তাই নয় অনুপম হাজরা বিজেপির রাজ‌্য সভাপতিকেই বেনজির আক্রমণ করেন প্রকাশ্যেই। বঙ্গ বিজেপি নেতাদের ঘরের শত্রু বিভীষণ বলেও মন্তব‌্য করেন। তার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

প্রসঙ্গত , দীর্ঘ সময় ধরে রাজ্য বিজেপির তেমন বড় কর্মসূচি নেই। এখন রাজ্যের পর্যবেক্ষক সংগঠনে কি ভূমিকা পালন করছেন? তা নিয়েও প্রশ্ন রয়েছে দলের অন্দরে। কয়েক মাস আগে তো বিভিন্ন সাংগঠনিক জেলায় পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল। লোকসভা নির্বাচনে লড়াই করতে গেলে এই অংশের সমর্থন অত্যন্ত জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে লোকসভা ভোটের আগে বিজেপির অন্দর মহলে এই কোন্দলে বেশ চাপে পড়বে গেরুয়া শিবির।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা