১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় মেসির সফরকে ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দুদিন কেটে যাবার পরেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ১৪ বছর পর কলকাতায় পা রেখেছিলেন ফুটবলের রাজকুমার লিওনেল মেসি। আবেগের মুহূর্ত চোখের পলকে পরিণত হয়েছিল একটা কালো দিনে। এই আবহেই কলকাতায় আসছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তাঁর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন অস্কার জয়ী এই সুরকার। ৫ ঘন্টার অনুষ্ঠান রয়েছে তাঁর। এ আর রহমানের পর ফেব্রুয়ারিতে শহরে আসছেন সেতার শিল্পী অনুষ্কা শঙ্কর। এআর রহমান এবং অনুষ্কা শঙ্কর উভয়ই বহু বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কি রকম হবে ? মেসির সফরের থেকে অভিজ্ঞতা নিয়ে শিল্পীদের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করবে কিনা সেটাই এখন দেখার। কলকাতায় মেসির ঘটনার পর রহমানের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে?

এ আর রহমানের অনুষ্ঠানে আগে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্পতি যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পাওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাহলে কি এবার আরও বেশি সাবধানতা দেখতে পাওয়া যাবে? শাহরুখ খান, আরিয়ান খান, গৌরী খান, কাজল, শেহনাজ গিলের মত তারকাদের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তাদের হাতেই দেওয়া হচ্ছে এ আর রহমানের নিরাপত্তার দায়িত্ব?

জানা গিয়েছে, নিউটাউনের অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে ৫ ঘন্টার অনুষ্ঠান রয়েছে রহমানের। সেখানে প্রায় ১০ হাজার দর্শকের ব্যবস্থা রয়েছে। ৭ ভাগে ভাগ করা হয়েছে দর্শক আসন। দায়িত্ব পাওয়া নিরাপত্তা সংস্থা, সমস্ত দায়িত্ব পালন করতে পারবে বলেই জানাচ্ছে। মেসির শহরে বিশৃঙ্খলার পর অনুষ্কার অনুষ্ঠান নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে দায়িত্ব পাওয়া নিরাপত্তা সংস্থার। মেসির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় বদলতে চাইছেন তারা

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান