শঙ্কর কী তৃণমূলে আসতে চান! প্রশ্ন তুলে দিল সৌজন্যতা

বৃহস্পতিবার সকালে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তীর বাড়িতে ফুল, মিষ্টি নিয়ে হাজির হন শঙ্কর ঘোষ। ভুললে চলবে না এই ওয়ার্ডেই প্রার্থী হয়েছিলেন শঙ্কর। নিজে হেরেছেন, তৃতীয় হয়েছেন, তারপরও এই সৌজন্যতা। শুধু সৌজন্যতাই নয়, রীতিমত শঙ্কর ও তাঁর সঙ্গে থাকা অনুগামীরা প্রতুল্বাবুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে সৌজন্যবোধ থাকে। হানাহানি, সংঘর্ষও থাকে। বাংলার বুকে শাসকদল রাজনৈতিক সৌজন্যবোধ দেখালেও বিরোধীদের বিশেষ করে বিজেপির আচরণে তা ছিঁটেফোটাও চোখে পড়ে না। কিন্তু বৃহস্পতিবার সেই সৌজন্যবোধটাই ধরা পড়ল বিজেপির এক বিধায়কের আচরণে। যা শুধু বিস্ময়ের সৃষ্টিই করেনি, প্রশ্নেরও জন্ম দিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই প্রশ্ন অবশ্যই দল বদলের। গত সোমবার প্রকাশিত হয়েছে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনী ফলাফল। সেখানে এই প্রথমবার একক ক্ষমতায় বোর্ড গড়তে চলেছে তৃণমূল। উত্তরবঙ্গের সব থেকে বড় এই শহরে এবারে যে সবুজ ঝড় উঠেছে তাতে শুধু বাম-কংগ্রেস শিবির ধাক্কা খেয়েছে তাই নয়, ধাক্কা খেয়েছে বিজেপিও। সেখানে হারের মুখ দেখেছেন এলাকার বিজেপি বিধায়ক তথা তাঁদের মেয়র পদপ্রার্থী শঙ্কর ঘোষও। নিজের ওয়ার্ডে তিনি শুধু হেরেছেন তাই নয়, তৃতীয় হয়েছেন। অথচ এদিন সকালে তাঁকেই দেখা গেল ওই ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাতে। কার্যত এই ঘটনাই প্রশ্ন তুলে দিয়েছে শঙ্কর কী সত্যিই শুভেচ্ছা জানাতে গিয়েছেন নাকি তৃণমূলে আসার রাস্তা প্রশস্ত করতে গিয়েছেন! 

উনিশের লোকসভা ভোটে শিলিগুড়ির বাসিন্দারা দুই হাত উপুড় করে ভোট দিয়েছিল বিজেপিকে। একুশের ভোটেও তার ব্যতিক্রম হয়নি। সেই কারনে বিজেপির তরফে আশা করা হয়েছিল এবারে হয়তো সেখানে বোর্ড গড়বে গেরুয়া ব্রিগেডই। কার্যত শিলিগুড়ির দলীয় বিধায়ক শঙ্কর ঘোষকে মেয়র পদপ্রার্থী হিসাবেই তুলে ধরে প্রচারে নেমেছিল বিজেপি। কিন্তু শিলিগুড়িতে শঙ্কর শুধু হেরেছেন তাই নয়, বিজেপির দৌড় থেমেছে মাত্র ৫টি আসন পেয়েই। অথচ একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল। স্বাভাবিক ভাবেই সেই নির্বাচনের ১০ মাসের মধ্যে কেন বিজেপিকে এহেন বিপর্যয়ের মুখে পড়তে হল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলার আগেই বৃহস্পতিবার সকালে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তীর বাড়িতে ফুল, মিষ্টি নিয়ে হাজির হন শঙ্কর ঘোষ। ভুললে চলবে না এই ওয়ার্ডেই প্রার্থী হয়েছিলেন শঙ্কর। নিজে হেরেছেন, তৃতীয় হয়েছেন, তারপরও এই সৌজন্যতা। শুধু সৌজন্যতাই নয়, রীতিমত শঙ্কর ও তাঁর সঙ্গে থাকা অনুগামীরা প্রতুল্বাবুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন।

আর এখানেই উঠছে প্রশ্ন। কারণ শঙ্কর বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে তৃণমূলকে সেভাবে তেঁড়েফুঁড়ে আক্রমণ করেননি। এমনকি এবারে শিলিগুড়ির পুরনির্বাচনের সময়েও তাঁকে তৃণমূলের বিরুদ্ধে তেঁড়েফুঁড়ে আক্রমণ করতেও দেখা যায়নি। এই অবস্থাতেই প্রশ্ন উঠেছে শঙ্কর কী সত্যিই সৌজন্যতা দেখাতে গিয়েছিলেন নাকি তৃণমূলে প্রবেশের রাস্তা প্রশস্ত করতে গিয়েছিলেন? কার্যত বার্তা দিলেন তিনি সামান্য সৈনিক হিসাবেই পা রাখতে চান জোড়াফুলের পরিবারে! যদিও শঙ্কর নিজে এইসব সম্ভাবনা ও জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমার রাজনীতির ভাষাটা ছোট থেকে একেবারে অন্যরকম৷ ২০১৫ সালে প্রতুলদাকে হারিয়ে আমি কাউন্সিলর হয়েছিলাম৷ সেদিনও প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছিলাম৷ আজ উনি বিজয়ী৷ ওনাকে প্রণাম করে শুভেচ্ছা জানালাম৷ এটা শিলিগুড়ির ঐতিহ্য৷ রাজনৈতিক মতাদর্শ যাই থাক না কেন, সামাজিক বা রাজনৈতিক কাজকর্মে আমাদের মধ্যে কোনও বিদ্বেষ নেই৷ আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী৷’ বস্তুত একই সুর ধরা পড়েছে প্রতুলবাবুর গলাতেও। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, জল্পনাও ক্রমশ ডানা মেলছে। উদ্বেগ ছড়িয়েছে গেরুয়া ব্রিগেডেও। তবে ঘটনার জেরে তৃণমূলের নেতাদের দাবি, শঙ্কর আদতে আগেই বুঝতে পেরে গিয়েছিলেন বাংলায় বিজেপির কোনও ভবিষ্যৎ নেই। হয়তো আগেই তৃণমূলে চলে আসতেন, বিজেপি তাঁকে মেয়র করবে এই টোপ দিয়ে আটকে রেখেছিল। কিন্তু এবারের নির্বাচনে শিলিগুড়িবাসীর মনোভাব ও বিজেপির ভবিষ্যৎ দুটোই উনি দেখে নিয়েছেন। তাই হয়তো নতুন দৌড় শুরু করতে চাইছেন। গৌতম দেব যেহেতু মেয়র হয়ে গিয়েছেন তাই আগামী দিনে শিলিগুড়িতে শঙ্করকে তৃণমূলের প্রার্থী হিসাবে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ মাঠ ফাঁকা।

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পরেও রুচিকার পাশে ‘আরশোলা’, কী বললেন CJP-র মুখপাত্র সৌরভ দাস?

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক