নিজের বাড়িতেই হামলার শিকার অর্জুন, আহত বোমার স্প্লিন্টারে

নিজের বাড়িতেই আক্রান্ত অর্জুন সিং। বোমাবাজির ঘটনায় পায়ে চোট পেয়েছেন। স্থানীয় কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে তুলেছেন অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাহুবলী। তারওপর প্রাক্তন সাংসদ(Former BJP MP)। একটা সময় ছিলেন এলাকার বিধায়ক ও পুরপ্রধানও। সেই তিনিই কিনা আক্রান্ত হলেন নিজের বাড়িতেই! নজরে অর্জুন সিং(Arjun Singh)। শুক্রবার সকালে তাঁর বাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক বোমাবাজি(Bombing)। আর সেই সময়েই বোমার স্প্লিন্টারের আঘাত লাগে তাঁর পায়ে। ঘটনার জেরে অর্জুনের বাড়ি সংলগ্ন জগদ্দলের মেঘনা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করেছেন, দুষ্কৃতীদের নিশানা ছিলেন তিনিই। প্রাক্তন সাংসদ বলেছেন, ‘আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল। তা ব্যর্থ হয়েছে। তবে আমার পায়ে বোমার আঘাত লেগেছে। বেশ বড় একটা স্প্লিন্টার আমার হাঁটুর নীচে এসে লাগে। রক্তও বেরিয়েছে। তবে আঘাত খুব গুরুতর নয়।’ অর্জুনের দাবি রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। স্থানীয় এক কাউন্সিলরের নেতৃত্বেই সেই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই২৫ টির বেশি বোমা মারা হয়েছে।

আরও পড়ুন, আবাস উপভোক্তাদের দিতে হবে মুচলেখা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর(Barrackpur) মহকুমার ভাটপাড়া পুরসভা এলাকার মেঘনা মোড়ে রয়েছে অর্জুনের বাসভবন মজদুর ভবন(Majdur Bhawan)। সেই বাড়িতেই এদিন সকালে সেখানেই ইট-বোমা-গুলি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে এসেছিল একদন দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমা-গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন বিধায়ক। সেই সময়ই বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিংয়ের পায়ে। অর্জুন জানিয়েছেন ‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের ওপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর ওপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়। স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও ১৫-২০ জন মিলে হামলা চালিয়েছে। পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে।’  

আরও পড়ুন, নির্যাতিতার পরিচয় প্রকাশ, ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত, ডাক লালবাজারে

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ! সেই সময় অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। ব্যারাকপুরের তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু এ বার লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে যান তিনি। যদিও বিজেপির টিকেটে দাঁড়িয়েও জিততে পারেননি ব্যারাকপুরে। এখন একদম পুজোর মুখে তাঁর বাড়ি আবারও আক্রমণের নিশানা হয়ে উঠল। বোমার আঘাতে আহতও হলেও অর্জুন আপাতত বাড়িতেই আছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। অর্জুন অনুগামীদের দাবি, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলে নমিতই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ পুরোপুরি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। তাদের সামনেই এটা ঘটে। ওই যুবক নাকি এর আগেও অর্জুন অনুগামীদের ওপর বোমাবাজি করেছিল। তার বিরুদ্ধে এনআইএ-র মামলাও ছিল। অর্জুন জানিয়েছেন, তাঁর কাছে ভিডিয়োও রয়েছে, পুলিশের সামনেই কীভাবে হামলা চালানো হয়েছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ