ডাক্তার হতে চায় মাধ্যমিকের দুই প্রথম স্থানাধিকারী অর্ণব ও রৌনক

জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন সাফল্যে স্বাভাবিকভাবে খুশি দুই পড়ুয়া। ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়। দুজনের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৩। জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন সাফল্যে স্বাভাবিকভাবে খুশি দুই পড়ুয়া। ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়। দুজনের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার।

মাধ্যমিকের মেধাতালিকায় একেবারে প্রথম হবে এমন আশা করেনি দুজনেই। ফল প্রকাশের পর বাড়িতে আত্মীয় ও প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে আসেন। নিজের রেজাল্ট নিয়ে প্রথম স্থানাধিকারী পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল জানায়, ‘এতটা আশা করিনি। তবে জানতাম এক থেকে দশের মধ্যে থাকব।’  অন্যদিকে বাঁকুড়ার অর্ণব ঘড়াই জানায়, ‘গল্পের বই পড়তে ভালবাসি। ভালবাসি খেলাধুলা করতেও।’ বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব আগামীতে ডাক্তার হতে চায়। তাঁর পড়াশোনায় শিক্ষকরা ভীষণ সাহায্য করেছে বলে জানায় সে।

পূর্ব বর্ধমান জেলার সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল দিনে সবমিলিয়ে আট ঘণ্টা পড়ত। তবে রাত জেগে পড়ার ক্ষেত্রে খুব একটা আগ্রহ ছিল না বলে জানিয়েছে মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী। রৌনকের পছন্দের বিষয় জীবনবিজ্ঞান এবং অঙ্ক। সে জানিয়েছে, সাত জন শিক্ষকের কাছে পড়ত। রৌনক বলে, ‘ভবিষ্যতে ডাক্তার হতে চাই। তার জন্য নিট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছি।’  তবে সারাদিন পাঠ্য বইয়ে মুখ গুঁজে পড়াশোনা নয়। রৌনক গোয়েন্দা গল্প পড়তে ভালবাসে বলে জানায়। একইসঙ্গে এই সাফল্যের পিছনে তার বাবা-মা ও শিক্ষকদের অবদান রয়েছে বলে জানায় রৌনক। তার কথায়, ’আমার এই সাফল্যের পিছনে রয়েছেন স্কুলের শিক্ষকরা, প্রাইভেট টিউশনের স্যররা এবং অবশ্যই বাবা-মা। ওঁদের সকলের অনুপ্রেরণাতেই আমার এই সাফল্য।’

অন্যদিকে এদিন ফল প্রকাশের পর দেখা যায় পাশের হারে সব থেকে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’