মাস্ক বিলি থেকে ধরপাকড়, নৈশ-বিধিনিষেধ নিয়ে সক্রিয় পুলিশ

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে জারি করা হয়েছে নৈশকালীন বিধিনিষেধ। অত্যন্ত জরুরি কাজ ছাড়া ওই সময়ে বাড়ির বাইরে বেরনো নিষেধ।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আবারও ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। শহর ছাড়িয়ে জেলায় জেলায় ক্রমেই বা়ড়ছে আক্রান্তের সংখ্যা। আর এর জন্য সাধারণ মানুষের উদাসীনতাকেই দায়ী করছে পুলিশ-প্রশাসন। হাজার সচেতনতা-বার্তা দেওয়া সত্ত্বেও মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ। মানছেন না নৈশকালীন বিধিনিষেধও। অগত্যা এবার পথে নামল পুলিশ। সোমবার সারারাত রায়গঞ্জ শহরের রাস্তায় রাস্তায় টহল দিল পুলিশ। চলল মাস্ক বিলি থেকে ধরপাকড়।

পুজো মিটতেই নতুন করে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়েছে রাজ্যজুড়ে। শুধুমাত্র রায়গঞ্জ শহরাঞ্চলেই গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যা উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। কিন্তু এরপরেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। নেই কোনও কোভিড বিধি মেনে চলার বালাই। অপরদিকে কোভিড নিয়ন্ত্রণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে জারি করা হয়েছে নৈশকালীন বিধিনিষেধ। অত্যন্ত জরুরি কাজ ছাড়া ওই সময়ে বাড়ির বাইরে বেরনো নিষেধ। কিন্তু তা অবজ্ঞা করেই বিনা কারণে বাইরে বেরিয়ে লোকজন আড্ডা মারছে, দেখা গেল। এমন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকেই রায়গঞ্জের দেবীনগর থেকে শুরু করে গোটা শহরে টহলদারির চালায় পুলিশ। পাশাপাশি মাইকিং করে কোভিড নিয়ে সচেতন করা হয়। সেইসঙ্গে যাদের মুখে মাস্ক নেই, তাদের মাস্কও বিতরণ করেন পুলিশকর্মীরা। যদিও এর পাশাপাশিই, আগামী দিন থেকে নৈশকালীন বিধিনিষেধ এবং কোভিড বিধি পালন নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলে মাইকে ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট