শিক্ষক থেকে সৈনিক: কঙ্গোয় জঙ্গি দমন ও মানবতা রক্ষায় বঙ্গ সন্তানকে রাষ্ট্রসঙ্ঘের কুর্নিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার যুদ্ধে নাজেহাল হয়ে পড়েছে মধ্য আফ্রিকার কঙ্গো দেশ। নিপুন দক্ষতায় শান্তিরক্ষার দায়িত্ব সামলে সকলকে অবাক করে দিয়ে ছিনিয়ে নিলেন রাষ্ট্রসঙ্ঘ থেকে পুরস্কার। বুদ্ধি ও কৌশলতার জন্য রাষ্ট্রসঙ্ঘ থেকে সম্মানিত হলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের অরুণাভ মুখোপাধ্যায়। প্রথমে তিনি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন। তাঁর পরে সেনাবাহিনীতে যোগদান করেন। প্রায় এক বছর ধরে কঙ্গোরের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তিনি। সকলের সুরক্ষা দিতে গিয়ে নিজে বারবার পড়েছেন বাধায়। সেই বাধাকে দূর করতে প্রয়োজনে বন্দুক হাতে লড়াইও করতে হয়েছে অরুণাভকে। বঙ্গ সন্তানের নিপুণ পারদর্শিতার জন্য পিছু হটতে বাধ্য হয়েছে কঙ্গোর জঙ্গী গোষ্ঠী। রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন অরুণাভ। কঙ্গোর সঙ্কটে মানবতাকে রক্ষার গুরুদায়িত্ব পরেছিল তাঁর নেতৃত্বাধীন বাহিনীর কাঁধে। প্রতিটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়ে জঙ্গি সংগঠনকে দুমড়ে মুছরে শান্তির ধ্বজা তুলে দিয়েছেন। এই পারদর্শিকতার জন্য ও সফলভাবে দলকে পরিচালনা করার জন্য এবার বাঙালি যুবকের হাতে উঠেছে পদক। তাঁর সাফল্যকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। ‘পিস কিপিং’ মেডেল দেওয়া হয়েছে অরুণাভবাবুকে। তাঁকে নিয়ে গর্বিত গোটা নদীয়া জেলাবাসী।

কঙ্গোয় কর্তব্য ও দায়িত্ব পালনে হাড় হিম করা পরিশ্রম করে যাচ্ছেন অরুণাভ। ফোনে কথা বলার সময় অরুনাভ জানায়, “আমরা যৌথভাবে কাজ করছি। কঙ্গো দেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছি। তাঁদের কাছে সামান্য হলেও মানবাধিকারের বিষয়গুলি পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি।। যার মধ্যে অন্যতম হল খাদ্য ও ওষুধ।” তিনি একবছর ধরে এই কাজ করে চলেছেন। পিস কিপিং মেডেল ও সম্মান পেয়ে আনন্দিত ও গর্বিত বলে জানিয়েছেন অরুণাভবাবু।

অরুণাভ বাবু বিএসএফের হেড কনস্টেবল পদে রয়েছেন। বাড়ি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শিব নিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবমন্দিরের সামনে। বাবা অমিতাভ মুখোপাধ্যায় সেনাবাহিনী তে দীর্ঘদিন কাজ করেছেন। সেনাবাহিনী থেকে কাজ ছেড়ে দিয়ে তিনি বিএসএফের ইন্সপেক্টর পদে কাজে যোগদান করেন। বর্তমানে বিএসএফের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর তাঁর বাবা। অরুণাভর পোস্টিং ছিল দিল্লিতে। ২০২৪ সালের মে মাসে রাষ্ট্রসঙ্ঘের তরফে ভারতের ২১ জন মহিলা সহ ১৬০ জন্য বিএসএফ জাওয়ানকে কঙ্গো দেশে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই দলেই রয়েছেন অরুণাভ। শান্তিরক্ষা মিশনের লক্ষ্যই হল, কঙ্গো সরকারকে সহায়তা প্রদান করে সেদেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করা। পাশাপাশি একজন মানবিক কর্মী হিসেবে সেখানকার মানুষের জীবন রক্ষা করা।

প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীন ইতিহাস জড়িয়ে কঙ্গো দেশের সঙ্গে। মূলত আদি জনজাতির বাস। তাদের মধ্যে গিয়ে কাজ করে সাধারণ মানুষদের সাথে মিলেমিশে থাকা, অন্যদিকে জঙ্গি সংগঠনকে কঠোর হাতে দমন করা ও এলাকায় শান্তি ফেরানোর মহৎ কাজের জন্য।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের