অনিকেতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অরূপ চক্রবর্তী ও কুণাল ঘোষ

অনিকেতদেরই এবার আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ও কুণাল ঘোষ। যদিও অনিকেত এইসব নিয়ে মুখটিও খুলছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) পর রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চলা একাধিক দুর্নীতিতে সরব হয়েছেন খোদ চিকিৎসকরা। তাঁদের দাবি, কিছু চিকিৎসক পড়ুয়ার কারণে মেডিকেল কলেজগুলির পরিবেশ নষ্ট হচ্ছে। ভয়ে তটস্থ থাকছেন পড়ুয়ারা। বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিতে পারলে হুমকির মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের। অভিযোগের ভিত্তিতে থ্রেট কালচার বন্ধের জন্য কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। এদিকে আর জি কর হাসপাতালে থ্রেট কালচার প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝে সাসপেন্ড হওয়া কিছু ডাক্তারি পড়ুয়াকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে কটাক্ষ করেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো(Aniket Mahato)। সেই প্রসঙ্গে পাল্টা অনিকেতদেরই এবার আক্রমণ শানিয়েছেন তৃণমূল(TMC) নেতা অরূপ চক্রবর্তী(Arup Chakrabarty) ও কুণাল ঘোষ(Kunal Ghosh)। তাঁদের দাবি, আজকের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও ২০২১ সালে এই অনিকেতের মতো চিকিৎসকের কারণেই ধামাচাপা পড়ে গিয়েছিল ডাক্তারি পড়ুয়া মধুমিতা ঘোষের মৃত্যুরহস্য।  

২০২১ সালের সেই ঘটনার কথা উল্লেখ করে অরূপ চক্রবর্তী ফেসবুকে লেখেন, ‘মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাঁকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে, জাস্টিসের স্লোগান তুলছে। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।’ কুণালও এই একই ঘটনা নিজের ট্যুইটার পেজে শেয়ার করেন।  

এই ঘটনার জেরে এখন প্রকৃত অর্থেই খুলে পড়ছে তথাকথিত শিক্ষিত ডাক্তারদের মুখোশ। আসলে তিলোত্তমার বিচার নয়‌, তাঁদের উদ্দেশ্য এই আন্দোলনের দোহাই দিয়ে নিজের কার্যসিদ্ধি ঘটানো। নিজেকে আন্দোলনরত চিকিৎসক বলে দাবি করলেও ২০২১ সালের ঘটনায় আন্দোলনের কথা মাথাতেও আনেননি অনিকেত মাহাতোর মতো চিকিৎসকরা। ৫৩ জন সাসপেন্ডেড ডাক্তারি পড়ুয়াকে মুখ্যমন্ত্রীর সামনে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ তকমা দেন অনিকেত। এর প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র ডাক্তার অতনু বিশ্বাস। জানিয়েছেন, অনিকেত প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এই অবস্থায় কুণাল ঘোষের প্রশ্ন, ‘গতবারের মতো এবারেও কি দোষীদের আড়াল করতে চাইছেন অনিকেত ও তাঁর লবির লোকজনেরা? আন্দোলনের নামে হাসপাতালেও নয়া লবি তৈরি করেছেন অনিকেতের মতো ডাক্তাররা? ঘোঘের বাসা ভাঙার নামে হাসপাতালে তৈরি করা হচ্ছে নয়া ঘোঁট? যার ছত্রছায়ায় থাকলে ‘সাত খুন মাফ?’ যদিও অনিকেত এইসব নিয়ে মুখটিও খুলছেন না।

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা