আসানসোল বিজেপির হাতছাড়ার ইঙ্গিত, এগিয়ে শত্রুঘ্ন

আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথম দুই রাউন্ডের গণনাতে যে ট্রেন্ড উঠে আসছে তা কিন্তু তৃণমূলের জন্য রীতিমত সুখবর, সেই সঙ্গে বিজেপির কাছে হতাশাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বাম জমানার অবসান ঘটেছে ২০১১ সালে। তারপর কেটে গিয়েছে পুরো এক দশকেরও বেশি সময়। এই দশকে হয়ে গিয়েছে দু-দুটি সাধারণ নির্বাচন। কিন্তু সেই দুই নির্বাচনে একবারের জন্যও আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রে জয়ী হয়নি তৃণমূল। দুইবারেই জয়ী হয়েছে বিজেপি। জিতেছিলেন বাবুল সুপ্রিয়। সেই বাবুলই কিন্তু বিজেপি(BJP) ত্যাগ করে যোগ দিয়েছেন তৃণমূলে(TMC)। সেই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আর তার ইস্তফা দেওয়ার কারণেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ এপ্রিল। এদিন অর্থাৎ শনিবার সকাল থেকেই সেই উপনির্বাচনের গণনার কাজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখানেই প্রথম দুই রাউন্ডের গণনাতে যে ট্রেন্ড উঠে আসছে তা কিন্তু তৃণমূলের জন্য রীতিমত সুখবর, সেই সঙ্গে বিজেপির কাছে হতাশাজনক। কেননা ট্রেন্ড বলে দিচ্ছে আসানসোল এবার সম্ভবত হাতছাড়া হচ্ছে বিজেপি। সেখানে জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূলের।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার কাজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ৭টি পৃথক পৃথক হলঘরে চলছে সেই গণনার কাজ। এদিন গণনার শুরুতে পোস্ট্যাল ব্যালটে কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের(Agnimitra Paul) এগিয়ে যাওয়ার খবর মিলেছিল সূত্রে। কিন্তু প্রথম রাউন্ড গণনার ফল সামনে আসতেই দেখা যায় সাড়ে ৬ হাজারেরও বেশি ভোটে লিড তুলেছেন সেখানকার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha)। তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই লিড দাঁড়ায় ১৭ হাজারে। অর্থাৎ এই ট্রেন্ডই বলে দিচ্ছে বিজেপি এবার আসানসোল লোকসভা কেন্দ্র হারাতে চলেছে আর সেই আসন আসছে তৃণমূলের পকেটে প্রথমবারের জন্য। তবে এই ফল কিন্তু চমকে দেওয়ার মতো মোটেও নয়। কেননা একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতে জয়ী হয় তৃণমূল। ২টিতে জয়ের মুখ দেখেছিল বিজেপি। 

এদিন কিন্তু দেখা যাচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৩টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৪টি বিধানসভা কেন্দ্রে। কুলটি, আসানসোল দক্ষিণ ও রানীগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে আসানসোল উত্তর, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর ও বরাবনী বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। একই সঙ্গে দেখা যাচ্ছে আসানসোল পুরনিগম এলাকায় সামগ্রিক ভাবে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রের গ্রামীণ এলাকা থেকে তৃণমূল বিপুল লিড তোলায় শত্রুঘ্ন সামগ্রিক ভাবে আসানসোলে প্রায় ১৭ হাজার ভোতে এগিয়ে গিয়েছেন। যদিও এখনও সেখানে আরও ১৫টি রাউন্ড গণনা হবে। সেই দিক থেকে শত্রুঘ্নের জয় সুনিশ্চিত সেটা বলার সময়ও কিন্তু আসেনি। বিজেপি ফের লিড তুলতেই পারে। তবে এদিন সকাল থেকেই জোড়াফুল শিবির রীতিমত আশাবাদী যে এই প্রথমবারের জন্য তাঁরা জয়ের মুখ দেখতে চলেছে আসানসোলে।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?