দেড় হাজার বাস চাইল অসম সরকার, ভোট মরশুমে হয়রানির মুখে পড়তে পারেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে পরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেড় হাজার বাসের চাহিদা রয়েছে বলে প্রসাশনিক সূত্রে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাছে এত সংখ্যক বাস না থাকায় রাজ্যের অন্যান্য পরিবহণ সংস্থার কাছ থেকেও বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে শুরু করে মালদা পর্যন্ত একাধিক জেলা থেকে বাস ও অন্যান্য যানবাহন নেওয়া হবে। ফলে এপ্রিল মাস জুড়ে রাস্তায় যানবাহনের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভোটার কার্ডের বদলে আর কী কী নথি বৈধ? নির্দেশিকা জারি কমিশনের

অসমে আগামী ৯ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে কোচবিহারে ভোট রয়েছে ২৩ এপ্রিল। অসমে ভোট শেষ হওয়ার পর সেখানকার বিভিন্ন জেলা থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটকর্মীদের পরিবহণের জন্য গাড়ি ব্যবহার করা হবে। এছাড়াও এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ভোট পরিচালনার প্রস্তুতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাড়ি নেওয়া শুরু হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অসম ও কোচবিহার জেলার মধ্যে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। কোচবিহারের পরিবহণ আধিকারিকরাও ধুবড়ি জেলায় গিয়ে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। কোচবিহার জেলায় মোট ২,৫৩৭টি বুথ রয়েছে, যেখানে ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনী পৌঁছে দিতে প্রায় ১,৬০০টি গাড়ির প্রয়োজন। এছাড়াও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জন্য আলাদা করে আরও বহু গাড়ির দরকার। বর্তমানে জেলায় প্রয়োজনীয় গাড়ির মাত্র এক-তৃতীয়াংশ রয়েছে। বাকি চাহিদা মেটাতে অসম প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দুই রাজ্যের সমন্বয়ে ভোট পরিচালনা হলেও সাধারণ মানুষের যাতায়াতে সাময়িক অসুবিধা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর