চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করে হাসুয়ার কোপে আশঙ্কাজনক স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মালদা: জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম দ্রপৌদী মণ্ডল। ১০ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল স্থানীয় বাসিন্দা মিঠুন মণ্ডের সঙ্গে। তাঁদের তিন কন্যাসন্তান রয়েছে। তবে মিঠুন জুয়ায় আসক্ত বলে দাবি স্ত্রীর। তারই প্রতিবাদ করায় স্ত্রীর মাথায় হাসুয়ার কোপ বসিয়ে দেয় মিঠুন।

অভিযোগ, স্বামীর জুয়া খেলা নিয়ে প্রতিদিনই বাড়িতে অশান্তি লেগে থাকত। এমনকি জুয়ায় হেরে বাড়ির মূল্যবান জিনিসপত্র বিক্রিও করে দিত মিঠুন। সম্প্রতি একটি মোবাইলও বিক্রি করে দেয় সে। তাই স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, প্রতিবাদ করায় সোমবার সকালে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করা হয়েছে ওই গৃহবধূকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী মিঠুন।

Published by:

Share Link:

More Releted News:

৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ