চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের নয়া মুখ্যসচিব বি পি গোপালিকা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন দ্বিবেদী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা। আমলা মহলে যিনি বিপি গোপালিকা নামেই সমধিক পরিচিত। ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী ৩১ ডিসেম্বর অবসর নিচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে বর্তমানে রাজধানী দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরেই বি পি গোপালিকার নাম পরবর্তী মুখ্যসচিব হিসাবে চূড়ান্ত করেছেন তিনি।

২০২১ সালের ৩১ মে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। গত ৩০ জুন তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু পঞ্চায়েত ভোট থাকায় তাঁর মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। সেই আর্জি মেনে নিয়ে ৬ মাসের জন্য মুখ্যসচিব হিসাবে দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছিল মোদি সরকার। আগামী ৩১ ডিসেম্বর দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে।

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হিসাবে যে স্বরাষ্ট্র সচিব এবং কর্মঠ আমলা হিসাবে পরিচিত বি পি গোপালিকাকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিতে চলেছেন তা কয়েক মাস আগেই স্পষ্ট হয়েছিল। অতীতে পুর ও নগরোন্নয়ন, পরিবহণ, প্রাণিসম্পদ উন্নয়ন দফতর সহ একাধিক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক। ২০২৪ সালের ৩১ মে অবসর নেওয়ার কথা গোপালিকার। তবে মাত্র ৬ মাসের জন্য তাঁকে মুখ্যসচিব হিসাবে চাইছেন না মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দ্বিবেদীর মতো গোপালিকার মেয়াদ বাড়ানোর জন্যও কেন্দ্রের কাছে আর্জি জানানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ