আসানসোলের জন্যও ক্ষতিপূরণ দিন, মোদিকে টুইট বাবুলের

এদিন সকালেই জম্মু-কাশ্মীরে এক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেন মোদি। এই ঘটনাকে তুলে ধরেই বাবুল আসানসোলের ৫ বাসিন্দার পরিবারের জন্যও সমপরিমাণে ক্ষতিপূরণ দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কেন্দ্রের শাসক দলকে পরিত্যাগ করেছেন অনেক আগেই। যোগ দিয়েছেন রাজ্যের শাসক দলে। পদত্যাগ করেছেন নিজের সাংসদ পদ থেকে, কিন্তু সাংসদ পদের গুরুদায়িত্বের কথা তিনি মোটেও ভুলে যাননি। তাই বুধবার উত্তরাখণ্ডে দুর্ঘটনায় যে পাঁচ আসানসোলবাসীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি জানালেন বাবুল সুপ্রিয়। এদিন দুপুরের দিকেই তিনি এই টুইট করেন। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বুধবার এক দুর্ঘটনায় মৃত্যু হয় আসানসোলের বাসিন্দা পাঁচ বাঙালি পর্যটকের। মৃতেরা হলেন কিশোর ঘটক(৫৯), সালোনি চক্রবর্তী(৫৫), সুব্রত ভট্টাচার্য(৬১), চন্দনা ভট্টাচার্য খাঁ(৬৪) এবং রুনা ভট্টাচার্য(৫৬)। এঁরা প্রত্যেকেই রানিগঞ্জ-আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দা ছিলেন। সেই দুর্ঘটনার কথা উল্লেখ করেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরকে ‘ট্যাগ’ করে টুইট করেন বাবুল।

এই টুইটের পিছনে অবশ্য অন্য একটি দুর্ঘটনাও কাজ করছে। এদিন সকালেই জম্মু-কাশ্মীরে এক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার খবর পেয়ে সকালেই টুইটে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেন মোদি। তার পরে এই ঘটনাকে তুলে ধরেই বাবুল আসানসোলের ৫ বাসিন্দার পরিবারের জন্যও সমপরিমাণে ক্ষতিপূরণ দাবি করেছেন। যদিও তা মিলবে কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে কোনও ইঙ্গিত মেলেনি। এই প্রসঙ্গে বাবুল এদিন সংবাদমাধ্যমকে জানান যে, ‘আমি দীর্ঘ সময় আসানসোলের সাংসদ থেকেছি। আসানসোলের সাংসদের পদ থেকে আমি অতি সম্প্রতি ইস্তফা দিয়েছি। কিন্তু ওই এলাকার মানুষই আমায় দু’বার জিতিয়েছিলেন। সেই কারণেই আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। কারণ, ইস্তফা দিলেও আমি আসানসোলের মানুষের পাশে আছি। আমি মনে করি, জম্মু-কাশ্মীরে দুর্ঘটনায় হতাহতদের জন্য এত দ্রুত পদক্ষেপ করা হলে এবং ক্ষতিপূরণ ঘোষণা করা হলে বাংলার ক্ষেত্রেও একই রকম করা উচিত। কারণ, বাংলার অভিযাত্রীদের দুর্ঘটনা কবলিত হওয়ার বিষয়টি জম্মুরও আগে ঘটেছে।’   

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6