খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু শিশুকন্যার

খেলার ছলে গলায় ফাঁস লাগিয়ে চিরঘুমের দেশে তিয়াসা ঠিকাদার। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। চোখের জলে ভাসছে পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা। বাড়িতে বড় কেউ না থাকার জেরে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলি জেলার(Hooghly District) চুঁচুড়া সদর মহকুমার বাঁশবেড়িয়া(Bansberia) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লিতে। মৃত শিশুকন্যা(Child Death) চতুর্থ শ্রেণির পড়ুয়া। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। চোখের জলে ভাসছে পরিবারের লোকজন। শিশুর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সিনেমার দৃশ্য অনুকরণ করতে গিয়ে অঘটন ঘটেছে। খেলার ছলে গলায় ফাঁস লাগিয়ে(Died after being Strangulated while playing Tricks) চিরঘুমের দেশে তিয়াসা ঠিকাদার।

জানা গিয়েছে, তিয়াসার মা পরিচারিকা। থাকেন তাঁর মায়ের সঙ্গে ক্ষুদিরাম পল্লিতে। তিয়াসারা দুই বোন। পরিচারিকার কাজ করে দুই মেয়েকে দেখভাল করেন তাদের মা। দিদাও নজর রাখতেন শিশুদের দিকে। তিয়াসার বাবা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে না। রবিবার দুপুরে তাদের বাড়িতে বড়রা কেউ ছিল না। এদিন দুপুরে খাওয়াদাওয়ার পর দুই বোন মিলে খেলা করছিল। বছর নয়েকের শিশু গামছা নিয়ে খেলা করছিল। আচমকাই অঘটন। গলায় ফাঁস লেগে যায়। দিদিকে ছটফট করতে দেখে বাড়ির বাইরে বেরিয়ে আসে তার বোন। প্রতিবেশীদের জানায়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রতিবেশীরা দৌড়ে আসতে আসতে সব শেষ। প্রাণ যায় শিশুর।  

রবিবার সকালে দুই মেয়েকে বাড়িতে রেখে কাজ করতে বার হন তিয়াসার মা। দিদা তাদের সকালে আম, মুড়ি খেতে দিয়ে বাড়ি থেকে বেরন। দুপুরে বাড়ি ফিরে আসার কথা ছিল তাঁর। ওই সময় দুই বোনই ছিল বাড়িতে। তারই মাঝে অঘটন। শিশুর দিদা জানিয়েছেন, ‘দুই বোন বাড়িতে ছিল। বারবার বলত দিদি গামছা নিয়ে খেলা করে। ওদের মাকে বারণ করেছি। বলেছি গামছা নিয়ে খেলতে দিবি না। টিভি, মোবাইল দেখে। সেখানে দেখেই আত্মহত্যার দৃশ্য সম্ভবত অনুকরণ করতে যায়। তাতেই মৃত্যু।’

প্রতিবেশীরাও জানান, বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকত দুই বোন। দুজনেই অত্যন্ত ভালো স্বভাবের। কাউকে অকারণে বিরক্ত করত না। রবিবার দুপুরে ছোট মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। বলে তার দিদি গলায় ফাঁস লাগা অবস্থায় ছটফট করছে। সেকথা শুনে প্রায় সকলেই তড়িঘড়ি করে দৌড়ে যান। তাঁরা গিয়ে দেখেন, তিয়াসা দেহ ঝুলছে। তাকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসক জানান মৃত্যু হয়েছে শিশুটির।  

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই