বাখরাহাট স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বনগাঁয় স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাখরাহাট ও বনগাঁ: আর কয়েকদিন পরেই শিক্ষক দিবস। কিন্তু তার আগে কোন স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কোথাও আবার ধর্ষণে অভিযুক্ত শিক্ষক জামিন পেয়ে স্কুলে এলে তাকে রাখা যাবে না এই দাবিতে অভিভাবকদের বিক্ষোভ।মুচিসা প্রাইমারি স্কুলে(Muchisa Primary School) শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাস্থল বাখরাহাট রোড, দক্ষিণ ২৪ পরগনা জেলা।শিক্ষকের নাম মহাদেব।অভিযোগ ৩-৫ জন ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন তিনি। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকে স্কুলে গিয়ে শুক্রবার। পুলিশ এসে জনরোষ থেকে উদ্ধার করে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। স্থানীয় মানুষ যখন পুলিশ ওই শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছিল তাকে মারধর করে।

এদিকে,ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে স্কুলে রাখা যাবে না। দাবিতে প্ল্যাকার্ড হাতে স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ (Banga)এলাকা।সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত শিক্ষক জামিনে মুক্ত পেয়ে কয়েক দিন আগে স্কুলে যোগ দিয়েছেন। এবার সেই শিক্ষকের বদলির দাবিতে স্কুলের গেট আটকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ(Agitation) দেখান অভিভাবকেরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার(Banga P.S.) চাপাবেড়িয়া রামকৃষ্ণ বিদ্যামন্দিরে। শিক্ষকের নাম মৃন্ময় রায়। তিনি বনগাঁ সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা। স্কুলের শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন। সূত্রে জানা গিয়েছে, মৃন্ময় রায় কয়েক বছর ধরে রামকৃষ্ণ বিদ্যামন্দিরে ( প্রাথমিক বিদ্যালয় ) শিক্ষকতা করেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে ভাড়াটিয়া মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। এরপরে গত শনিবার স্কুলে কাজে যোগ দিতেই।

ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অভিভাবকদের বক্তব্য, উনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঠিক ব্যবহার করেন না ।পাশাপাশি উনি যদি এই স্কুলে থাকেন আমরা আতঙ্কের মধ্যে থাকবো। সেই কারণেই আমরা চাইছি অন্যত্র বদলি করে দেওয়া হোক। এই স্কুলে আমরা উনাকে শিক্ষকতা করতে দিতে চাইছি না।স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস বলেন, অভিভাবকরা মৃন্ময় বাবুর বদলির দাবি করছেন। এটা অভিভাবকদের বিষয়। ওনাদের দাবির কথা। এ বিষয়টি স্কুলের পক্ষ থেকে উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের